প্রশ্ন ৬
কম্বিনেটরিক্স BDMO ২০২৪ আঞ্চলিক · কুষ্টিয়া
চিংকু একটা মেশিন বানিয়েছে, যেখানে একটা ইংরেজি শব্দ (অর্থপূর্ণ হওয়া জরুরি না) ইনপুট দিলে প্রতিটা অক্ষর ধারাবাহিকভাবে অক্ষরের ক্রমের যেই সংখ্যা নির্দেশ করে সেই সংখ্যাগুলো পাশাপাশি লিখে আউটপুট হিসেবে দেখায়। যেমন, “abc” ইনপুট দিলে আউটপুট আসে 123, ইনপুট “dydx” হলে আউটপুট হয় 425424। চিংকুর পক্ষে মোট কতগুলো শব্দ ইনপুট দেয়া সম্ভব যেন আউটপুট 212121 আসে?