২০২৪

১১০টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · কুষ্টিয়া

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    জেবার একটা রহস্য সংখ্যা আছে। যখন সে এটিকে 5 দ্বারা গুণ করে এবং তারপর 3 যোগ করে, তখন সে 18 পায়। জেবার রহস্য সংখ্যাটি কত?

    পাটিগণিত
  2. ২

    ফাইজার কাছে কিছু বই আছে। সে তার বই গুলো তার 4 জন বন্ধু, 12 জন বন্ধু, 15 জন বন্ধু এবং 24 জন বন্ধুর মাঝে সমান ভাবে ভাগ করে দিতে পারে। তাহলে ফাইজার কাছে সর্বনিম্ন কতটি বই আছে?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    সাইফ গণিত নিয়ে নতুন নতুন আবিস্কার করতে খুব পছন্দ করে। সে যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো নতুন একটি অপারেটর আবিস্কার করলো। এই অপারেটরটির সে নাম দিল ডায়মন্ড অপারেটর (⋄\diamond)। ডায়মন্ড অপারেটরের কাজ হলো দুইটি সংখ্যার মাঝখানে ডায়মন্ড অপারেটর দিলে, সংখ্যা দুইটির যোগফল ও বিয়োগফলের গুণফল পাওয়া যাবে। যেমনঃ 5⋄3=(5+3)×(5−3)5 \diamond 3 = (5+3) \times (5-3). তাহলে একইভাবে সাইফ (12⋄11)⋄2(12 \diamond 11) \diamond 2 এর মান বের করলে কত পাবে?

    পাটিগণিত · বীজগণিত
  4. ৪

    pp ও qq এমন দুইটি মৌলিক সংখ্যা যেন, p3+1=q2p^3 + 1 = q^2 হয়। p+qp + q এর মান নির্ণয় করো।

    সংখ্যাতত্ত্ব
  5. ৫

    একটি দেয়ালের xx মিটার সামনে yy মিটার লম্বা একটি লাঠি খাড়াভাবে রাখা আছে। দেয়ালের গোড়া থেকে 5 মিটার উপরে একটি লাইট জ্বালালে মাটিতে লাঠির ছায়ার দৈর্ঘ্য হয় 3 মিটার। লাইটটি আরও 1 মিটার উপরে তুললে লাঠির ছায়ার দৈর্ঘ্য 1 মিটার কমে যায়। x+y=?x+y = ?

    জ্যামিতি · বীজগণিত
  6. ৬

    চিত্রে BD,EF,GHBD, EF, GH প্রত্যেকে ACAC এর উপরে লম্ব এবং AD=DE=EG=GCAD=DE=EG=GC হলে, △ABD\triangle ABD এর ক্ষেত্রফলকে ab×GC×GH\frac{a}{b} \times GC \times GH আকারে লেখা যায় যেখানে a,ba, b পরস্পর সহমৌলিক। a+b=?a+b = ?

    জ্যামিতি
  7. ৭

    বাদশাহ শাহরিয়ারকে তাঁর বেগম শেহেরজাদ প্রতিরাতে একটি করে মোট 1001 টি গল্প শুনিয়েছিলেন, যা আরব্য রজনীর গল্প নামে পরিচিত। যদি শেহেরজাদ প্রতি রাতে একটি করে গল্প না শুনিয়ে kk-তম রাতে GCD(k,101)\text{GCD}(k, 101) টি গল্প শোনাতেন, তাহলে এই 1001টি রজনীর সবগুলো গল্প মিলিয়ে মোট কতোগুলো গল্প হতো? (এখানে, GCD(k,101)\text{GCD}(k,101) হলো kk ও 101 এর গসাগু)

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    AE=4AE = 4 এবং EF=3EF = 3 হলে, ABCDABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল pq\frac{p}{q} আকারে লিখা যায়। p+qp+q এর সর্বনিম্ন মান নির্ণয় করো।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।