২০২৪

১১৪টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · ঢাকা

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    f(x,y)=y−x2;∣x∣+∣y∣≤21f(x, y) = y - x^2; |x| + |y| \le 21 ফাংশনটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য নির্ণয় করো। (xx এবং yy উভয়ই পূর্ণসংখ্যা)

    বীজগণিত
  2. ২

    12 ঘন্টা ফরম্যাটের একটি ডিজিটাল ঘড়িতে বর্তমান সময় 11:57 AM11:57\text{ AM}। এখানে ঘন্টার ও মিনিটের অঙ্কগুলোর যোগফলের গুনফল 24; ((1+1)×(5+7))((1 + 1) \times (5 + 7))। দিনের যেকোনো সময় এই গুণফল জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা ab\frac{a}{b}, যেখানে aa ও bb পরস্পর সহমৌলিক। a+ba + b এর মান নির্ণয় করো।

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    চিত্রে, AA ও BB বৃত্তের ক্ষেত্রফল 4π4\pi। CC বৃত্তের ক্ষেত্রফল 50π50\pi। AA ও CC বৃত্তদ্বয়ের এবং BB ও CC বৃত্তদ্বয়ের ছেদকৃত অংশের ক্ষেত্রফল সমান। BB বৃত্তের কেন্দ্র অর্ধবৃত্তটির ব্যাসের উপর অবস্থিত এবং CC বৃত্তটি অর্ধবৃত্তটির কেন্দ্র দিয়ে যায়। অর্ধবৃত্তটির ক্ষেত্রফল xx হলে xπ\frac{x}{\pi} এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  4. ৪

    △ABC\triangle ABC ও △BDE\triangle BDE দুইটি সমবাহু ত্রিভুজ। CECE এর বর্ধিতাংশ ও DD বিন্দুতে অঙ্কিত লম্ব পরস্পরকে FF বিন্দুতে ছেদ করে। যদি AD=DFAD = DF হয়, তাহলে tan⁡2(∠BFD)\tan^2(\angle BFD) এর মান কে ab\frac{a}{\sqrt{b}} আকারে লেখা যায়। a+ba + b এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  5. ৫

    nn এর সর্বনিম্ন কোন বিজোড় মানের জন্য 202432024^3 দ্বারা 2025n−2024n−12025^n - 2024n - 1 নিঃশেষে বিভাজ্য হবে? (যেখানে, n>1n > 1)

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    এমন কতগুলো ক্রমজোড় (a,b)(a, b) সম্ভব, যেন gcd⁡(a,b)+lcm⁡(a,b)=2023\gcd(a, b) + \operatorname{lcm}(a, b) = 2023 হয়?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    x,yx, y এবং zz এমন বাস্তব সংখ্যা যেন (4x+1)(4y+8)(4z+32)=2x+y+z+7(4^x + 1)(4^y + 8)(4^z + 32) = 2^{x+y+z+7} হয়। x+y+zx + y + z এর মান নির্ণয় করো।

    বীজগণিত
  8. ৮

    চিত্রে ABCDABCD একটি বর্গ। বর্গের দুইটি শীর্ষবিন্দু CC ও DD এবং ABAB এর মধ্যবিন্দু EE দিয়ে গমনকারী একটি বৃত্ত অঙ্কন করা হলো। ধরো বৃত্তটি ADAD কে FF বিন্দুতে ছেদ করেছে। FEFE এর বর্ধিতাংশের ওপর GG এমন একটি বিন্দু যেন AG⊥CGAG \perp CG হয়। EF:EGEF : EG কে 1+a2\frac{1 + \sqrt{a}}{2} আকারে লেখা যায়, যেখানে aa একটি স্বাভাবিক সংখ্যা। aa এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।