প্রশ্ন ৭
সংখ্যাতত্ত্ব · যুক্তি BDMO ২০২৪ আঞ্চলিক · কুমিল্লা
একটি ক্লাসরুমে কিছু শিক্ষার্থী আছে। প্রতিটা শিক্ষার্থীর কাছে সমান সংখ্যক একাধিক চকলেট আছে। ক্লাসরুমে মোট চকলেটের সংখ্যা 300 হতে 400 এর মাঝে। তোমাকে যদি মোট চকলেটের সংখ্যা বলে দেয়া হয়, তাহলে তুমি কতজন শিক্ষার্থী আছে এটা বের করতে পারবে এবং সবার কাছে কতটি করে চকলেট আছে এটাও নিশ্চিতভাবে বলতে পারবে। রুমে কতজন শিক্ষার্থী আছে?