প্রশ্ন ৩
সংখ্যাতত্ত্ব BDMO ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম
তোমার কাছে কিছু চকলেট আছে, যা তুমি কয়েকজন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিতে চাও। তুমি খেয়াল করলে, দুইজনের মাঝে ভাগ করলে 1 টা চকলেট অতিরিক্ত থাকে, চারজনের মাঝে ভাগ করলে 3 টা চকলেট অতিরিক্ত থাকে, ছয়জনের মাঝে ভাগ করলে 5 টা চকলেট অতিরিক্ত থাকে ও আটজনের মাঝে ভাগ করলে 7 টা চকলেট অতিরিক্ত থাকে। তোমার কাছে সর্বনিম্ন কয়টি চকলেট থাকা সম্ভব?