২০২৪

১১০টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · চট্টগ্রাম

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    জিহান কাগজ ও কলম কিনতে দোকানে গেলো। কাগজের দাম 9 টাকা এবং কলমের দাম 4 টাকা। জিহানের কাছে 97 টাকা থাকলে সে সর্বোচ্চ কতটি কাগজ কিনতে পারবে যেন তার কাছে 12 টাকা বাকি থাকে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  2. ২

    AA হলো BB এর 70%70\% , BB হলো CC এর 50%50\% , CC হলো DD এর 40%40\% । তাহলে AA, DD এর কত শতাংশ?

    পাটিগণিত
  3. ৩

    n!n! (nn ফ্যাক্টরিয়াল) হলো 1 থেকে nn পর্যন্ত সকল পূর্ণসংখ্যার গুণফল। আরিফ একটি সংখ্যার ফ্যাক্টরিয়ালের সাথে 3 যোগ করে দেখলো সেটি একটি পূর্ণ ঘনসংখ্যা হয়। আরিফের বাছাই করা সংখ্যাটি সর্বোচ্চ কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    ইমনের কাছে 512 একক ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটিমাত্র নিরেট সিলিন্ডার থাকে, এবং কাটার পর যে কয়েকটি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে অর্ধেক হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণসংখ্যা হয়, তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব?

    পাটিগণিত · জ্যামিতি
  5. ৫

    ABCDABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যেখানে AB∣∣CD,AB=4,CD=6AB || CD, AB = 4, CD = 6 এবং ABAB ও CDCD এর লম্ব দূরত্ব 5। ABCDABCD ট্রাপিজিয়ামের পরিবৃত্তের ব্যাসার্ধ x\sqrt{x} হলে, xx এর মান কত?

    জ্যামিতি
  6. ৬

    100 এর চেয়ে ছোট ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যার এমন কতগুলো জোড়া আছে যাদের বর্গের বিয়োগফল একটি বর্গসংখ্যা? (এখানে, (a,b)(a,b) এবং (b,a)(b,a) দুটি একই জোড়া হিসেবে বিবেচনা কর।)

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    পায়েল ও প্রত্যয় একটি সংখ্যার গেম খেলছে। প্রতি চালে পায়েল নিজের ইচ্ছামত একটি ধনাত্মক পূর্ণসংখ্যা নেয়, এবং সেটির বর্গের শেষ অঙ্কটি একটি গোপন খাতায় লিখে রাখে। সর্বনিম্ন কত চাল পর প্রত্যয় নিশ্চিতভাবে বলতে পারবে পায়েলের গোপন খাতায় অন্তত একটি অংক একাধিকবার লেখা হয়েছে?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  8. ৮

    f(x+1,y)−f(x,y)=x,f(x,y)−f(x,y+1)=y,f(0,0)=0f(x + 1, y) - f(x, y) = x, f(x, y) - f(x, y + 1) = y, f(0, 0) = 0। f(a,b)=101f(a, b) = 101 হলে, a+ba + b এর সর্বনিম্ন মান বের করো।

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।