প্রশ্ন ৭
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স BDMO ২০২৪ আঞ্চলিক · চট্টগ্রাম
পায়েল ও প্রত্যয় একটি সংখ্যার গেম খেলছে। প্রতি চালে পায়েল নিজের ইচ্ছামত একটি ধনাত্মক পূর্ণসংখ্যা নেয়, এবং সেটির বর্গের শেষ অঙ্কটি একটি গোপন খাতায় লিখে রাখে। সর্বনিম্ন কত চাল পর প্রত্যয় নিশ্চিতভাবে বলতে পারবে পায়েলের গোপন খাতায় অন্তত একটি অংক একাধিকবার লেখা হয়েছে?