২০২৪

১১৪টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · চট্টগ্রাম

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি সমান্তর ধারার প্রথম 3 টি পদের যোগফল 6, যেখানে ধারাটির প্রতিটি পদই ধনাত্মক পূর্ণসংখ্যা। ধারাটির প্রথম 7 টি পদের যোগফল কত?

    বীজগণিত
  2. ২

    মনে করো, একটি ডিজিটাল ঘড়িতে ঘণ্টা, মিনিট আর সেকেন্ডের সময় দেখায়। এটি চব্বিশ ঘণ্টায় সেট করা আছে, অর্থাৎ দুপুর 2:302:30 এ ঐ ঘড়িতে 14:30:0014:30:00 দেখা যায়। ঐ ঘড়িতে সারাদিনে মোট কতোগুলো ভিন্ন ভিন্ন সময় দেখা যায়?

    পাটিগণিত
  3. ৩

    তিন বন্ধু শাহরিয়ার, সাকিব আর সাদিয়া। শাহরিয়ারের কাছে 1 থেকে 10 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। সাকিবের কাছে 11 থেকে 20 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। সাদিয়ার কাছে 21 থেকে 30 পর্যন্ত সকল পূর্ণসংখ্যা আছে। মিথিলা প্রত্যেক বন্ধুর কাছ থেকে এমনভাবে 1 টি করে সংখ্যা নিতে চায় যেন সংখ্যা তিনটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। মিথিলা কতভাবে ঐ সংখ্যা তিনটি নিতে পারবে?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  4. ৪

    △ACE\triangle ACE একটি সমকোণী ত্রিভুজ এবং PQRSPQRS একটি বর্গ। AB=403,BC=10,BR=ERAB = \frac{40}{3}, BC = 10, BR = ER এবং ∠BEC=45∘\angle BEC = 45^\circ। EE ও FF থেকে ACAC এর লম্ব দূরত্ব সমান। SR∥ACSR \parallel AC হলে, বর্গটির ক্ষেত্রফল নির্ণয় করো।

    জ্যামিতি
  5. ৫

    সাদা রঙের একটি 6×66 \times 6 গ্রিড থেকে দৈবভাবে দুইটি ঘর কালো রঙ করা হলো। দুইটি পাশাপাশি ঘর 11 একক দূরত্বে আছে। দুইটি ঘরের মধ্যবর্তী দূরত্ব বলতে বর্গের ভরকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। কালো ঘরদুইটি পরস্পর থেকে 33 একক বা তার বেশি দূরত্বে থাকার সম্ভাবনা pq\frac{p}{q}, যেখানে pp ও qq পরস্পর সহমৌলিক সংখ্যা। p+qp + q এর মান নির্ণয় করো।

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  6. ৬

    জ্যোতির পরীক্ষায় 66 টি প্রশ্ন এসেছে এবং তার কাছে 66 টি প্রশ্নেরই উত্তর আছে কিন্তু সে জানে না, কোন প্রশ্নের উত্তর কোনটা। প্রতিটি প্রশ্নের পাশে তার কাছে থাকা 66 টি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি লিখলে সে 11 নম্বর করে পাবে। ঐ পরীক্ষায় তার 00 পাবার সম্ভাবনাকে ab\frac{a}{b} আকারে প্রকাশ করা যায়, যেখানে a,ba, b সহমৌলিক। a+ba + b এর মান বের কর।

    কম্বিনেটরিক্স
  7. ৭

    ছক কাগজের (1,1)(1, 1) বিন্দুতে একটি পিঁপড়া দাঁড়িয়ে আছে। পিঁপড়াটিকে প্রথমে y=0y = 0 সরলরেখাটি একবার ছুঁয়ে, তারপর y=8y = 8 সরলরেখাটি একবার ছুঁয়ে সর্বশেষে (6,5)(6, 5) বিন্দুতে পৌঁছাতে হবে। সম্পূর্ণ গতিপথে সর্বনিম্ন কতটুকু দূরত্ব অতিক্রম করে পিঁপড়াটি গন্তব্যে পৌঁছাতে পারবে?

    জ্যামিতি
  8. ৮

    f(n)=3×f(n+1)−2×f(n−1),f(0)=0f(n) = 3 \times f(n + 1) - 2 \times f(n - 1), f(0) = 0 ও f(1)=1f(1) = 1 হলে, 2×f(2023)+3×f(2024)2 \times f(2023) + 3 \times f(2024) এর মান নির্ণয় কর।

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।