২০২৪

১১৪টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

আঞ্চলিক · বগুড়া

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    AB=3,BC=3AB = 3, BC = \sqrt{3} এবং ∠ACD=120∘\angle ACD = 120^\circ হলে, AC2AC^2 এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  2. ২

    একটি কাঠের কিউবের এক বাহু nn একক। তার সবগুলো তলে লাল রঙ করা হলো এবং n3n^3 টি একক কিউব করে কাটা হয়। একক কিউবগুলোর তলের মোট ক্ষেত্রফলের ঠিক এক-অষ্টমাংশ লাল। যদি বড় কিউবের কর্ণের দৈর্ঘ্য aa হয়, তাহলে 3a\sqrt{3}a এর মান নির্ণয় করো।

    জ্যামিতি · বীজগণিত
  3. ৩

    নিলয় চিত্রের মতো প্যাটার্ন আঁকলে MM বিন্দু এবং NN বিন্দুর মাঝে পাশাপাশি দূরত্ব aa এবং উপরে নিচে দূরত্ব bb পায়। এই প্যাটার্নে 1 থেকে 2028 পর্যন্ত আঁকা হলো এবং a,ba, b এর মান বের করা হলো। পরবর্তী ক্ষেত্রে ba\frac{b}{a} এর মান নির্ণয় করো।

    বীজগণিত · জ্যামিতি
  4. ৪

    একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম আঁকা হলো, যার পরিবৃত্তটির ব্যাসার্ধ 10। ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদ্বয়ের লম্বদূরত্ব 12 হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সর্বোচ্চ কত হওয়া সম্ভব?

    জ্যামিতি
  5. ৫

    তাহমিদ বোর্ডে একটি ধনাত্মক পূর্ণসংখ্যা লিখলো। যার প্রত্যেকটি অঙ্ক 2 এবং সংখ্যাটি 6666 দ্বারা বিভাজ্য। এমন সব সম্ভাব্য সংখ্যার মধ্যে তাহমিদের লেখা সংখ্যাটি সবচেয়ে ছোট হলে, সংখ্যাটিতে কতগুলো 2 আছে?

    সংখ্যাতত্ত্ব
  6. ৬

    অঙ্কপুর একটি বিশাল এলাকা। সেখানে পানির ট্যাঙ্কের মাধ্যমে পানি সরবরাহ করা হয়। এলাকার মাঝে একটি বড় ট্যাঙ্ক আছে, বাকিগুলো ছোট। বড় ট্যাঙ্ক থেকে শুরু করে ছোট ট্যাঙ্ক, সেগুলো থেকে অন্য ট্যাঙ্ক– এভাবে ক্রমান্বয়ে পানি সরবরাহ হয়। সিস্টেমটি এমনভাবে সাজানো হয়েছে যেন একটি ট্যাঙ্কে (বড় ট্যাঙ্ক বাদে) শুধু অন্য একটা ট্যাঙ্ক থেকেই পানি আসে; আর একটি ট্যাঙ্ক হয় অন্য 7 টি ট্যাঙ্কে পানি সরবরাহ করে, নাহয় কাউকেই করেনা। এলাকায় মোট 2024 টি ট্যাঙ্ক থাকলে, পানি সরবরাহ করে এমন কয়টি ট্যাঙ্ক আছে?

    কম্বিনেটরিক্স
  7. ৭

    1−3!2!1!21+4!2!2!22−5!2!3!23+⋯1 - \frac{3!}{2!1!2^1} + \frac{4!}{2!2!2^2} - \frac{5!}{2!3!2^3} + \cdots

    ধারাটির অসীমতক সমষ্টিকে mn\frac{m}{n} আকারে প্রকাশ করা গেলে, mnmn এর মান নির্ণয় করো। (যেখানে m,nm, n পরস্পর সহমৌলিক)

    বীজগণিত
  8. ৮

    কতগুলো ক্রমিক টাপল (a,b,c,d)(a, b, c, d) পাওয়া সম্ভব যেন 5∣(ad−bc+2024)5 \mid (ad - bc + 2024), যেখানে a,b,c,d∈{0,1,2,3…24}a, b, c, d \in \{0, 1, 2, 3 \dots 24\}?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৮টি কেন্দ্রে ১১টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।