প্রশ্ন ৫
সংখ্যাতত্ত্ব BDMO ২০২৪ জাতীয়
সর্বোচ্চ যে পূর্ণসংখ্যা দ্বারা দুইটি পূর্নসংখ্যার উভয়কেই ভাগ করা যায়, তাকে আমরা ঐ দুইটি পূর্ণসংখ্যার গসাগু বলি। আবার দুইটি পূর্ণসংখ্যার উভয়ই সর্বনিম্ন যে সংখ্যাকে ভাগ করে, তাকে আমরা বলব ঐ দুইটি পূর্ণসংখ্যার লসাগু। আমরা দুইটি পূর্ণসংখ্যাকে একে অপরের বন্ধু বলব, যদি পূর্ণসংখ্যা দুইটির গসাগু ও লসাগুর যোগফল পূর্ণসংখ্যা দুইটির যোগফলের সমান হয়। তোমার কাছে কিছু পূর্ণসংখ্যা আছে, যারা প্রত্যেকেই 961 এর বন্ধু এবং 961 এর চেয়ে ছোট। তোমার কাছে সর্বোচ্চ কোন পূর্ণসংখ্যাটি থাকতে পারে?