প্রশ্ন ৩
সংখ্যাতত্ত্ব BDMO ২০২৪ জাতীয়
পায়েল ব্ল্যাকবোর্ডে পর পর বেশ কিছু অংক লিখলো। লেখার পর দেখলো সে একটি 9 অংকের সংখ্যা লিখেছে। সে আরো দেখলো সংখ্যাটি 41 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু পায়েলের এত বড় সংখ্যা পছন্দ না। তাই সে ইচ্ছামতো দুইটি অংক মুছে দিলো। প্রত্যয় একটু পর রুমে এসে দেখলো বোর্ডে পর পর লেখা রয়েছে 30, 032, 99। পায়েলের প্রথমে লেখা সংখ্যাটির সম্ভাব্য সকল মান বের করো।