২০২৪

১১৪টি প্রশ্ন · ৩টি ধাপের ২টি পাওয়া গেছে

  1. বাছাই পাওয়া যায়নি
  2. আঞ্চলিক ১৮টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

বাছাই পর্ব হয়েছিল, কিন্তু এর প্রশ্নপত্র আমরা এখনো খুঁজে পাইনি।

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    সকল মৌলিক সংখ্যা pp ও qq নির্ণয় করো, যেন p3−3q=10p^3 - 3^q = 10 হয়।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    ABCDABCD একটি বর্গ। EE এবং FF বিন্দু যথাক্রমে ABAB ও BCBC এর উপর দুইটি বিন্দু যেন BE=BFBE = BF। BB বিন্দু হতে CECE এর উপর অঙ্কিত লম্ব CECE এবং ADAD কে যথাক্রমে GG ও HH বিন্দুতে ছেদ করে। FHFH ও CECE রেখা PP বিন্দুতে এবং GFGF ও CDCD রেখা QQ বিন্দুতে ছেদ করে। প্রমান করো যে, DPDP ও BQBQ রেখা পরস্পর লম্ব।

    জ্যামিতি
  3. ৩

    a1,a2,…,a2024a_1, a_2, \dots, a_{2024} হলো 1 থেকে 2024 পর্যন্ত পূর্ণসংখ্যাগুলোর একটি বিন্যাস। নিম্নোক্ত রাশিটির সর্বনিম্ন মান নির্ণয় করো: ∑i=12023[(ai+ai+1)(1ai+1ai+1)+1aiai+1]\sum_{i=1}^{2023} \left[(a_i + a_{i+1})\left(\frac{1}{a_i} + \frac{1}{a_{i+1}}\right) + \frac{1}{a_i a_{i+1}}\right]

    বীজগণিত · কম্বিনেটরিক্স
  4. ৪

    ধরো a1,a2,…,a11a_1, a_2, \dots, a_{11} কতগুলো পূর্ণসংখ্যা। প্রমাণ করো যে, এমন কিছু পূর্ণসংখ্যা b1,b2,…,b11b_1, b_2, \dots, b_{11} আছে যেন,

    • bib_i এর মান −1,0-1, 0 অথবা 11 যেখানে i∈{1,2,…,11}i \in \{1, 2, \dots, 11\}।
    • সবগুলো সংখ্যা একই সাথে 0 হতে পারবে না।
    • N=a1b1+a2b2+⋯+a11b11N = a_1 b_1 + a_2 b_2 + \dots + a_{11} b_{11} সংখ্যাটি 2024 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।
    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  5. ৫

    ধরো, II হলো △ABC\triangle ABC এর অন্তঃকেন্দ্র এবং PP এমন একটি বিন্দু যেন PI,BCPI, BC এর উপর লম্ব হয় এবং PA,BCPA, BC এর সমান্তরাল হয়। BCBC এর যে সমান্তরাল রেখাটি △ABC\triangle ABC এর অন্তঃবৃত্তকে স্পর্শ করে, এই রেখাটি ABAB এবং ACAC কে যথাক্রমে QQ এবং RR বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে ∠BPQ=∠CPR\angle BPQ = \angle CPR।

    জ্যামিতি
  6. ৬

    সকল বহুপদী P(x)P(x) নির্ণয় করো, যার জন্য অন্তত একটি বাস্তব সংখ্যার অনুক্রম a1,a2,a3,…a_1, a_2, a_3, \dots থাকে যেন সকল ধনাত্মক পূর্ণসংখ্যা mm এবং nn এর জন্য am+an=P(mn)a_m + a_n = P(mn) হয়।

    বীজগণিত
  7. ৭

    ধরো N\mathbb{N} হলো সকল ধনাত্মক পূর্ণসংখ্যার সেট। এমন সকল ফাংশন f:N→Nf : \mathbb{N} \to \mathbb{N} নির্ণয় করো যেন সকল m,n∈Nm, n \in \mathbb{N} এর জন্য f(⌈f(m)n⌉)=⌈mf(n)⌉f\left(\left\lceil \frac{f(m)}{n} \right\rceil\right) = \left\lceil \frac{m}{f(n)} \right\rceil

    বি. দ্র.: ⌈x⌉\lceil x \rceil দিয়ে সবচেয়ে ছোট এমন পূর্ণসংখ্যা বোঝায় যা xx এর চেয়ে বড় অথবা সমান। যেমন: ⌈2.5⌉=3\lceil 2.5 \rceil = 3, ⌈π⌉=4\lceil \pi \rceil = 4, ⌈5⌉=5\lceil 5 \rceil = 5.

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    দেওয়া আছে, kk একটি ধনাত্মক পূর্ণসংখ্যা। দেখাও যে, এমন অসংখ্য ধনাত্মক পূর্ণসংখ্যা nn আছে যেন nn−1n−1\frac{n^n - 1}{n - 1} এর অন্তত kk সংখ্যক ভিন্ন ভিন্ন মৌলিক গুণনীয়ক থাকে।

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    ধরো ABCABC একটি ত্রিভুজ এবং MM হলো BCBC বাহুর মধ্যবিন্দু। BCBC এর লম্বদ্বিখন্ডক △ABC\triangle ABC এর পরিবৃত্ত কে KK এবং LL বিন্দুতে ছেদ করে (KK এবং AA বিন্দুদ্বয় BCBC বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত)। LL এবং MM বিন্দুগামী একটি বৃত্ত AKAK কে যথাক্রমে PP এবং QQ বিন্দুতে ছেদ করে (PP বিন্দুটি AQAQ বাহুর উপর অবস্থিত)। △KMQ\triangle KMQ এর পরিবৃত্তকে LQLQ রেখাটি RR বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে, BPCRBPCR একটি বৃত্তস্থ চতুর্ভুজ।

    জ্যামিতি
  10. ১০

    জ্যোতি এবং আজগর (2n+1)×(2n+1)(2n + 1) \times (2n + 1) বোর্ডে একটি গেম খেলছে এবং জ্যোতি প্রথমে চাল দিবে। শুরুতে বোর্ডটির প্রতিটি ঘর সাদা রঙ করা হয়। জ্যোতি তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে সবুজ রঙ করবে এবং আজগর তার চালে, যেকোনো একটি সাদা ঘরকে লাল রঙ করবে। বোর্ডের প্রতিটি ঘর রঙ করা শেষ হলে গেম শেষ হয়ে যাবে। বোর্ডের দুইটি ঘরকে সন্নিহিত বলা হবে যদি ঘর দুইটির মাঝে অন্তত একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে। বোর্ডের দুইটি সবুজ রঙের ঘরকে কানেক্টেড বলা হবে যদি ঐ দুইটি ঘরের মাঝে একটি পথ থাকে যেই পথের সবগুলো ঘরের রঙ সবুজ এবং পরপর দুইটি ঘর সন্নিহিত। গেমটি জ্যোতি জিতবে যদি সবুজ ঘরগুলো কানেক্টেড হয়। অন্যথায় আজগর জিতবে। কার জেতার স্ট্র্যাটেজি আছে নির্ণয় করো।

    যুক্তি · কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো