প্রশ্ন ৭
কম্বিনেটরিক্স BDMO ২০২৩ বাছাই
প্রবাসী নিবিড় সাহেবের 4 মেয়ে। বিদেশ থেকে মেয়েদের জন্য গিফট পাঠাতে চায়। মেয়েদের রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিয়ে দিয়েছে। নিবিড় সাহেব ভুল করে এক মেয়ের গিফট আরেক মেয়েকে পাঠিয়েছে এবং প্রত্যেক মেয়ে ঠিক একটি করে গিফট পেয়েছে। কত ভাবে নিবিড় সাহেব এই ভুল করতে পারে, যাতে কোনো মেয়েই সঠিক গিফট না পায়?