২০২৩
১৩২টি প্রশ্ন
প্রশ্নগুলো
১৪টির মধ্যে ০টি পেরেছ- ১
1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে?
সংখ্যাতত্ত্ব - ২
22 ফেব্রুয়ারি 2022 একটি “মজার দিন”, কেননা 22 – 02 – 2022 তারিখ টিকে উল্টো দিক থেকে লিখলেও একই তারিখ পাওয়া যায়। 1 জানুয়ারি 2022 থেকে 1 জানুয়ারি 2100 এর মধ্যে এরকম কতগুলি মজার দিন আসবে?
কম্বিনেটরিক্স - ৩
10 বছর আগের ক এর বয়স খ এর অর্ধেক ছিল । বর্তমানে তাদের বয়সের অনুপাত হলে তাদের বয়সের সমষ্টি কত?
পাটিগণিত · বীজগণিত - ৪
একটি ত্রিভুজের তিনটি কোণ একটি সমান্তর ধারা তৈরী করে। ক্ষুদ্রতম কোণের মান 40 ডিগ্রি হলে, বৃহত্তম কোণের মান কত ডিগ্রি?
জ্যামিতি · বীজগণিত - ৫
1 থেকে 2045 পর্যন্ত এমন কয়টি সংখ্যা পাওয়া যাবে যারা 22 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য?
সংখ্যাতত্ত্ব - ৬
5 টি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 100 হলে, এদের মধ্যে বড় সংখ্যাটি সর্ব্বোচ্চ কত হতে পারে?
পাটিগণিত - ৭
30 থেকে কতো বার 5 বিয়োগ করা যায় যাতে সর্বশেষ বিয়োগফল ধনাত্মক পূর্সংণখ্যা হয়?
পাটিগণিত · যুক্তি - ৮
ইকরা ঠিক করলো সে জানুয়ারি মাসে শুধুমাত্র 2 অথবা 3 দ্বারা বিভাজ্য তারিখগুলোতে 1 টি করে পেয়ারা খাবে। কিন্তু সে 5 অথবা 6 দ্বারা বিভাজ্য তারিখে কোনো পেয়ারা খাবেনা। সেই মাসে ইকরা মোট কতগুলো পেয়ারা খাবে?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব - ৯
একটি আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার। দৈর্ঘ্য ও প্রস্থ পূর্ণসংখ্যা হলে ইহার বৃহত্তম ক্ষেত্রফল বৃহত্তম হবে?
জ্যামিতি · বীজগণিত - ১০
সবথেকে ছোট ধনাত্মক পূর্ণসংখ্যা বের কর যার 2022 এর সমান সংখ্যক উৎপাদক আছে।
সংখ্যাতত্ত্ব - ১১
চারটি ধনাত্মক পূর্ণসংখ্যার গড় হলো 4. এদের মাঝে একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করা হলে গড় বেড়ে 7 হয়। কোন সংখ্যাটিকে গুণ করা হয়েছে?
পাটিগণিত · বীজগণিত - ১২
একটি রম্বসের চার কোণের সমষ্টি কত?
জ্যামিতি - ১৩
এর মান বের কর।
পাটিগণিত - ১৪
তিথী সকাল 9 টায় ঘুম থেকে উঠে, এরপর 2 ঘণ্টা পড়াশুনা করে, তারপর 1 ঘণ্টা গোসল করে, তারপর 1 ঘণ্টায় দুপুরের খাবার খায়। পরেরদিন সকাল 9 টার আগে তিথীর কাছে কত ঘণ্টা বাকি থাকবে?
পাটিগণিত