২০২৩
১৩২টি প্রশ্ন
আঞ্চলিক · সিলেট
৮টির মধ্যে ০টি পেরেছ- ১
1 থেকে 100 এর মাঝে এমন কতগুলো সংখ্যা আছে যারা 9 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়?
সংখ্যাতত্ত্ব - ২
ত্রিভুজে . , . এবং . যদি এবং হয়, তাহলে এর মান নির্ণয় করো।
জ্যামিতি - ৩
সাত্যকি তিনটি একইরকম সমবাহু ত্রিভুজ নিয়ে খেলছে যাদের বাহুর দৈর্ঘ্য 1. তার কাছে আঠা আছে যা দিয়ে সে চাইলে ত্রিভুজ গুলোকে বাহু বরাবর যুক্ত করে নতুন একটি আকৃতি তৈরি করতে পারে। নতুন ওই আকৃতির সম্ভাব্য সর্বনিম্ন পরিসীমা নির্ণয় কত হবে?
জ্যামিতি - ৪
ওয়াছিমকে বলা হলো একটি খাতায় দৈবভাবে একের পর এক স্বাভাবিক সংখ্যা লিখতে। সর্বনিম্ন কতটি সংখ্যা লেখার পর সে নিশ্চিতভাবে বলতে পারবে খাতায় থাকা সংখ্যাগুলোর মধ্যে কোনো না কোনো দুটি সংখ্যার যোগফল 2022 দ্বারা নিঃশেষে বিভাজ্য?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব - ৫
, এবং এর গসাগু 1। এর সর্বনিম্ন মান নির্ণয় করো।
সংখ্যাতত্ত্ব · বীজগণিত - ৬
আকাশ পিকনিকে গিয়ে দুটি ক্রিকেট খেলায় অংশ নেয়। সে খেলা দুটিতে যা রান করে তাদের গসাগু 2 এবং লসাগু 480। তার গড় রান সর্বনিম্ন কত হতে পারে?
সংখ্যাতত্ত্ব · পাটিগণিত - ৭
একটি ক্রিকেট খেলায় শাকুর 25 রান করে। সে একটি বলে হয় 4 অথবা 6 মেরেছে, নতুবা 1 রান নিয়েছে। শুধুমাত্র 1, 4 এবং 6 এর সাহায্যে কত উপায়ে সে 25 রান করতে পারে?
কম্বিনেটরিক্স - ৮
8 টি দলের একটি টুর্নামেন্টে, প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হয়। প্রতিটি জয়ের জন্য 2 পয়েন্ট, ড্র এর জন্য 1 পয়েন্ট এবং হারের জন্য 0 পয়েন্ট রয়েছে। টুর্নামেন্ট শেষে পয়েন্ট তালিকার প্রথম 4 টি দল পরের রাউন্ডে উন্নীত হয়। যদি কোন ম্যাচ ড্র না হয়, তাহলে ন্যূনতম কত পয়েন্ট পেলে সর্বদাই নিশ্চিতভাবে বলা যাবে একটি দল পরের রাউন্ডে উন্নীত হয়? (উল্লেখ্য যে একাধিক দলের পয়েন্ট একই হয়ে গেলে পয়েন্ট তালিকায় অবস্থান সমান হবে না, বরং নির্ধারিত কোন মাধ্যমে 1-8 পর্যন্ত পয়েন্ট তালিকায় সকল দলের একক অবস্থান নির্ধারণ করা হবে)
কম্বিনেটরিক্স · যুক্তি
১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।