২০২৩

১৩২টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · যশোর

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি বালতিতে লাল, নীল এবং সবুজ রঙের যথাক্রমে 1971, 1952 এবং 2022 টি বল রয়েছে। জয়ের চোখ বেধে কিছু বল বালতি থেকে তুলতে বলা হলো। নূন্যতম কয়টি বল তুললে জয় নিশ্চিতভাবে বলতে পারবে যে, সে প্রত্যেকটি রঙের কমপক্ষে একটি বল তুলেছে?

    কম্বিনেটরিক্স
  2. ২

    ফুয়াদের প্রিয় সংখ্যা 11, তাই সে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য সকল সংখ্যাকে ‘সুন্দর সংখ্যা’ বলে। পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম ‘সুন্দর সংখ্যা’ এর পার্থক্য কত?

    সংখ্যাতত্ত্ব
  3. ৩

    চিত্রে ∠x=60∘,∠y=70∘,∠z=80∘\angle x = 60^\circ, \angle y = 70^\circ, \angle z = 80^\circ হলে ∠w\angle w এর মান কত?

    জ্যামিতি
  4. ৪

    10 টি সংখ্যার গড় 49 । প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ করা হলে পরিবর্তিত গড় কত হবে?

    পাটিগণিত
  5. ৫

    রিমিল ৩য় শ্রেণিতে পড়ে। সে ৫ম শ্রেণির গণিত বই পাশাপাশি পড়তে চাচ্ছে। সপ্তাহে ৪ দিন সে গণিত পড়ে। এরমধ্যে সর্বোচ্চ দুইদিন সে ৫ম শ্রেণির বই পড়তে পারবে এবং একদিনে 3 পৃষ্ঠার বেশি পড়তে পারে না। বইটিতে 150 পৃষ্ঠা থাকলে সে জানুয়ারীর 10 তারিখ থেকে শুরু করলে সর্বনিম্ন যে তারিখে বইটি পড়ে শেষ করতে পারবে তা নির্ণয় কর।

    পাটিগণিত
  6. ৬

    a,b,c,d,e,fa, b, c, d, e, f দ্বারা 1 থেকে 6 পর্যন্ত ছয়টি সংখ্যাকে বুঝানো হচ্ছে। a+b=ca + b = c, b+c=db + c = d, e+c=fe + c = f হলে ee এর মান কত?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  7. ৭

    আদিয়ান এর নিকট থাকা 815 টি মার্বেল বক্সে ঢুকিয়ে রাখছিল। তার কাছে 10, 25, 50 অথবা 100 মার্বেল ধারণ করতে পারে এমন বক্স রয়েছে। যদি আদিয়ান প্রতিটি আকারের সর্বোচ্চ 5 টি বক্স ব্যবহার করতে পারে এবং তার ব্যবহার করা প্রতিটি বক্সই মার্বেল দ্বারা পূর্ণ করতে হয়, তাহলে সর্বনিম্ন কতটি বক্স ব্যবহার করে আদিয়ান তার কাছে থাকা মার্বেল বক্সে রাখতে পারবে?

    পাটিগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    রফিকের কাছে 219 এবং শফিকের কাছে 133 টি চকলেট আছে। রফিক প্রতিদিন 5 টি এবং শফিক প্রতিদিন 3টি চকলেট খেয়ে ফেলে। কিছুদিন পরে একদিন দেখা গেলো দুজনের কাছেই চকলেটের সংখ্যা সমান। ওইদিন প্রত্যেকের কাছে কয়টি চকলেট ছিল?

    পাটিগণিত
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।