প্রশ্ন ৮
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স BDMO ২০২৩ আঞ্চলিক · যশোর
অনিন্দ্য এবং তার বান্ধবী ফারিয়া একদিন একটি মজার খেলা খেলছিল। খেলাটির প্রত্যেক রাউন্ডে তারা দুজনেই একটি করে ধনাত্মক পূর্ণসংখ্যা বাছাই করে এমনভাবে যাতে ফারিয়ার বাছাইকৃত সংখ্যাটি অনিন্দ্যর বাছাইকৃত সংখ্যার চেয়ে বড় হয়। এরপর ওই দুইটি সংখ্যার গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) যত হয়, তারা ওই রাউন্ডে ততো পয়েন্ট পায়। তাদের বাছাইকৃত সংখ্যার সর্বোচ্চ মান 100, খেলাতে রাউন্ডের সংখ্যা 50 টি এবং কেউ একই সংখ্যা একাধিক রাউন্ডে বাছাই করতে পারবে না। তারা এমনভাবে সংখ্যাগুলো বাছাই করলো যাতে সকল রাউন্ড মিলিয়ে তাদের প্রাপ্ত পয়েন্টের যোগফল সর্বোচ্চ হয়। তাদের প্রাপ্ত সর্বমোট পয়েন্ট কত হবে নির্ণয় করো।