প্রশ্ন ২
পাটিগণিত BDMO ২০২৩ আঞ্চলিক · গাজীপুর
একটি গণিতবিদ ব্যাঙ গণিতের ভিত্তিতে লাফ দেয়। প্রথম সেকেন্ড থেকে সে প্রতি বিজোড় সেকেন্ডে 1 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 2 টি লাফ দেয়। এভাবে সে এগিয়ে যায়। আবার একটি লাফে সে 2 ফুট করে যায়। তবে 1 মিনিট সম্পন্ন হওয়ার পরবর্তী সেকেন্ড থেকে সে উলটো কাজ করে। সে তখন প্রতি বিজোড় সেকেন্ডে 2 টি লাফ দেয় এবং জোড় সেকেন্ডে 1 টি লাফ দেয়। এভাবে 100 তম সেকেন্ড সম্পন্ন হওয়ার পর তার দম শেষ হয়ে যায় এবং সে বসে পড়ে। ব্যাঙটির অতিক্রান্ত মোট দুরত্ব কত?