প্রশ্ন ৬
পাটিগণিত · সংখ্যাতত্ত্ব BDMO ২০২৩ আঞ্চলিক · ফেনী
স্বরূপের কাছে কিছুসংখ্যক কমলা ছিল। স্বরূপ তার বন্ধু প্রমি ও সৌধর সাথে কমলাগুলো সমানভাবে ভাগ করে নিতে গিয়ে দেখল একটি কমলা বেচে যায়। স্বরূপ তখন একটি কমলা বাদে বাকিগুলো তিনজনের মধ্যে ভাগ করল। বাড়ি ফিরে স্বরূপ তার ভাগের অর্ধেক কমলা তার মাকে দিল, আর বাকি অর্ধেক নিজের জন্য রাখল, আর একটি অবশিষ্ট কমলা ফেলে দিল। অবশেষে সে কমলা খেতে যাবে ঠিক এমন সময়েই তার দুই ছোট ভাই দিব্য ও কাব্য এসে কমলার জন্য কান্না করতে লাগল। বাধ্য হয়ে স্বরূপ নিজের জন্য মাত্র দুটি রেখে বাকি কমলাগুলো দিব্য ও কাব্যর মধ্যে ভাগ করে দিল। স্বরূপের কাছে শুরুতে সর্বনিম্ন কয়টা কমলা ছিল?