২০২৩

১৪১টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ঢাকা

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    পাঁচল্যান্ড একটি ছোট গ্রাম। এই গ্রামের অধিবাসীরা বেশ অদ্ভুত। হাতে পাঁচটি আঙ্গুল বলে তারা সবকিছুতেই পাঁচ রাখার চেষ্টা করে। তাদের অধিবর্ষের ধারণাতেও সেই চেষ্টা করা হয়। 5 দ্বারা বিভাজ্য যেকোন সাল পাঁচল্যান্ডে অধিবর্ষ। আবার কোন সাল যদি 500 দ্বারা বিভাজ্য হয়, তবে সেটি অধিবর্ষ নয়। তবে সেখানে বছরের কিংবা সময়ের ধারণা পৃথিবীর সাধারণ বছর বা সময়ের মতই এবং পৃথিবীতে বর্তমানে যে সাল, পাঁচল্যান্ডেও বর্তমানে সেই সাল। পাঁচল্যান্ডের একদম কেন্দ্রে একটি ফোয়ারা রয়েছে, যেটি প্রতি 1000 বছর পর পর একবার করে 5 মিনিটের জন্য চালু করা হয়। বাংলাদেশের সম্মানে 1971 সালে সেই ফোয়ারাটি সর্বশেষ চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে যখন ফোয়ারাটি আবার চালু করার মাঝে পাঁচল্যান্ডে যে কয়টি অধিবর্ষ সাল পাওয়া যাবে, সেই সালগুলোর সাংখ্যিক মানের যোগফল কত হবে?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  2. ২

    ফাংশনটি লক্ষ্য করো: f(x)=(12023)x−(12023)x+1f(x) = \left(\frac{1}{2023}\right)^x - \left(\frac{1}{2023}\right)^{x+1}

    f(0)+f(1)+f(2)+⋯+f(1510)f(0) + f(1) + f(2) + \dots + f(1510) কে 1−1ab1 - \frac{1}{a^b} আকারে প্রকাশ করা যায়। a+ba + b এর মান কত?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    2023 কে কতভাবে অন্তত 2 টি ধনাত্মক বিজোড় পূর্ণসংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায়?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  4. ৪

    তোমার কাছে একটি বৃত্তের উপর 2023টি দৈব বিন্দু আছে। দৈবভাবে দুইটি জ্যা নির্বাচন করো যাদের বৃত্তের উপর কোন সাধারণ বিন্দু নেই জ্যা দুটির পরস্পরকে বৃত্তের ভেতরে ছেদ না করার সম্ভাবনা ab\frac{a}{b} হলে, a2+b2a^2 + b^2 এর মান কত?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  5. ৫

    একটি সমবৃত্তভূমিক কোণকের মধ্যে একটি অন্তর্গোলক রয়েছে। অর্থাৎ, এই কোণকের মধ্যে এর চেয়ে বড় গোলক থাকা সম্ভব নয়। কোণকটির উচ্চতা 20 একক এবং ক্ষেত্রফল 1500π1500\pi। নওশাদ কোণকের উপর থেকে এমনভাবে কেটে ফেলতে চায় যেন আরেকটি সমবৃত্তভূমিক কোণক পাওয়া যায়। কিন্তু সে এটাও চায় যে গোলকটার যেন কোন ক্ষতি না হয়, অর্থাৎ কোণকের বাকি অংশে গোলকটি অক্ষত থাকে। তাহলে নতুন ছোট কোণকটির উচ্চতা সর্বোচ্চ কত একক হতে পারে?

    জ্যামিতি
  6. ৬

    1,2,3,…,20231,2,3,\dots,2023 নাম্বার দেয়া 2023 টি লাইট বালব শুরুতে বন্ধ অবস্থায় আছে। জাহিন 2 দিয়ে ভাগ যায় এমন লাইট বালব গুলা অন করে দেয়। পরের ধাপে, 4 দিয়ে ভাগ যায় এমন লাইট বালব গুলা অফ থাকলে অন করে, অন থাকলে অফ করে দেয়। সে এই কাজটি ততক্ষণ করতে থাকে যতক্ষণ অফ/অন করার মত লাইট বালব থাকে। (kk তম ধাপে, যেসব বালব 2k2^k দিয়ে ভাগ যায়, সেগুলা শুধু অফ/অন করে)। জাহিন এর কাজ শেষে, কতটি লাইট বালব অন অবস্থায় থাকবে?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  7. ৭

    ω1\omega_1 এবং ω2\omega_2 যথাক্রমে 5 এবং 9 ব্যাসার্ধের দুইটি বৃত্ত যারা একে অপরকে AA বিন্দুতে অন্তঃস্পর্শ করে। PP বৃত্তদ্বয়ের বহিঃস্থ একটি বিন্দু এবং PAPA ও PBPB, ω1\omega_1 এর স্পর্শক, যেখানে BB, ω1\omega_1 এর উপর অবস্থিত। C,DC, D বিন্দুতে PBPB, ω2\omega_2-কে ছেদ করে যেন CC এর P,BP, B মাঝে অবস্থিত। ধরো, A,DA, D এবং ω1\omega_1 এর কেন্দ্র সমরৈখিক। PAPA এর দৈর্ঘ্যকে ab\frac{a}{b} আকারে প্রকাশ করা যায় যেখানে a,ba, b পরস্পর সহমৌলিক। a+ba + b এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
  8. ৮ 2x+z=2v3w=4z=9vz−6w=2y\begin{aligned} 2x + z &= 2v \\ 3w = 4z &= 9v \\ z - 6w &= 2y \end{aligned}

    (1−yx)2023\left(1 - \frac{y}{x}\right)^{2023} এর দশক এবং একক স্থানীয় অংকদ্বয় দ্বারা গঠিত সংখ্যাটি নির্ণয় করো।

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১২টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।