২০২৩

১৩২টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

আঞ্চলিক · কুমিল্লা

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    তিনটি ভিন্ন মৌলিক সংখ্যার গুণফল 286। সংখ্যা তিনটির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    দুইটি ভিন্ন ধনাত্মক পূর্ণসংখ্যার গড় 6। সংখ্যা দুইটির গসাগু সর্বোচ্চ কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  3. ৩

    2 অংকের কতগুলো মৌলিক সংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 10?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    সাধারণত ক্রিকেট খেলায় একটি বৈধ বলে সর্বোচ্চ 6 রান হতে পারে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের একটি খেলায় সাকিব 100 বল খেলে 151 রান সংগ্রহ করেন। শতাধিক রান/শতক সম্পন্ন করতে সাকিবের সর্বোচ্চ কত বল লেগে থাকতে পারে?

    পাটিগণিত · যুক্তি
  5. ৫

    আন্তর্জাতিক সময় হল সময় প্রকাশের এমন একটি মাধ্যম যে সময় ব্যবস্থায় AM বা PM এর কোন উপস্থিতি নেই। বরং দুপুর 12 টার পরবর্তী ঘণ্টাগুলো, 13,14,15,…,22,2313, 14, 15, \dots, 22, 23 এই ক্রমে যায়। রাত 12 টার ঘণ্টাকে 0 হিসেবে ধরা হয় তার পরবর্তী ঘন্টাগুলো আবার স্বাভাবিক সংখ্যার ক্রমে (01,02,⋯ ,12)(01, 02, \cdots, 12) বাড়ে এবং এভাবে প্রতিদিন চক্র সম্পন্ন হয়। 11:11 হতে 22:23 এর মধ্যকার সময় পার্থক্য hh ঘণ্টা mm মিনিট হলে, h×mh \times m এর মান কত?

    পাটিগণিত
  6. ৬

    কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যার, বৃহত্তম সাধারণ গুণিতককে বৃসাগু বলে। উদাহরণস্বরূপ 15 এর চেয়ে ছোট 2 এবং 3 এর বৃসাগু হল 12 । এখন 3,93, 9 এবং 11 এর বৃসাগু বের করো যা 2023 থেকে ছোট।

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 10 গুণ বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

    জ্যামিতি
  8. ৮

    5 দ্বারা বিভাজ্য 4 অংকের কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে, যাদের প্রথম 2 অংকের যোগফল 6?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।