২০২৩

১৪১টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · কুমিল্লা

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    পাঁচল্যান্ড একটি ছোট গ্রাম। এই গ্রামের অধিবাসীরা বেশ অদ্ভুত। হাতে পাঁচটি আঙ্গুল বলে তারা সবকিছুতেই পাঁচ রাখার চেষ্টা করে। তাদের অধিবর্ষের ধারণাতেও সেই চেষ্টা করা হয়। 5 দ্বারা বিভাজ্য যেকোন সাল পাঁচল্যান্ডে অধিবর্ষ। আবার কোন সাল যদি 500 দ্বারা বিভাজ্য হয়, তবে সেটি অধিবর্ষ নয়। তবে সেখানে বছরের কিংবা সময়ের ধারণা পৃথিবীর সাধারণ বছর বা সময়ের মতই এবং পৃথিবীতে বর্তমানে যে সাল, পাঁচল্যান্ডেও বর্তমানে সেই সাল। পাঁচল্যান্ডের একদম কেন্দ্রে একটি ফোয়ারা রয়েছে, যেটি প্রতি 1000 বছর পর পর একবার করে 5 মিনিটের জন্য চালু করা হয়। বাংলাদেশের সম্মানে 1971 সালে সেই ফোয়ারাটি সর্বশেষ চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে যখন ফোয়ারাটি আবার চালু করার মাঝে পাঁচল্যান্ডে যে কয়টি অধিবর্ষ সাল পাওয়া যাবে, সেই সালগুলোর সাংখ্যিক মানের যোগফল কত হবে?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  2. ২

    ফাংশনটি লক্ষ্য করো: f(x)=(12023)x−(12023)x+1f(x) = \left(\frac{1}{2023}\right)^x - \left(\frac{1}{2023}\right)^{x+1}

    f(0)+f(1)+f(2)+⋯+f(1510)f(0) + f(1) + f(2) + \dots + f(1510) কে 1−1ab1 - \frac{1}{a^b} আকারে প্রকাশ করা যায়। a+ba + b এর মান কত?

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    2023 কে কতভাবে দুই বা ততোধিক ক্রমিক ধনাত্মক বিজোড় পূর্ণসংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায়?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    তোমার কাছে একটি বৃত্তের উপর 2023টি দৈব বিন্দু আছে। দৈবভাবে দুইটি জ্যা নির্বাচন করো যাদের বৃত্তের উপর কোন সাধারণ বিন্দু নেই জ্যা দুটির পরস্পরকে বৃত্তের ভেতরে ছেদ না করার সম্ভাবনা ab\frac{a}{b} হলে, a2+b2a^2 + b^2 এর মান কত?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  5. ৫

    f(x,y)=x+[y×f(y,x)]f(x, y) = x + [y \times f(y, x)]। যদি YmY_m, yy এর সর্বোচ্চ পূর্ণসাংখ্যিক মান হয় যেন, 0<f(t,Ym)<10 < f(t, Y_m) < 1, তাহলে, Ym+4tY_m + 4t এর মান কত? [t=2023][t = 2023]

    বীজগণিত
  6. ৬

    একটি সমবৃত্তভূমিক কোণকের মধ্যে একটি অন্তর্গোলক রয়েছে। অর্থাৎ, এই কোণকের মধ্যে এর চেয়ে বড় গোলক থাকা সম্ভব নয়। কোণকটির উচ্চতা 20 একক এবং ক্ষেত্রফল 1500π1500\pi। নওশাদ কোণকের উপর থেকে এমনভাবে কেটে ফেলতে চায় যেন আরেকটি সমবৃত্তভূমিক কোণক পাওয়া যায়। কিন্তু সে এটাও চায় যে গোলকটার যেন কোন ক্ষতি না হয়, অর্থাৎ কোণকের বাকি অংশে গোলকটি অক্ষত থাকে। তাহলে নতুন ছোট কোণকটির উচ্চতা সর্বোচ্চ কত একক হতে পারে?

    জ্যামিতি
  7. ৭

    সিড বড় সংখ্যা নিয়ে খেলতে পছন্দ করে, বড় সংখ্যা বলতে সে অনেক বড় সংখ্যা বুঝায়। সে 12232020!12232020! সংখ্যাটি পছন্দ করে এবং সংখ্যাটিকে "মিষ্টি" বলে ডাকে। সিড কোন সংখ্যার উপর Magnify নামক প্রক্রিয়া যেমনভাবে সংজ্ঞায়িত করে: যদি সংখ্যাটির অংকসংখ্যা 4 এর থেকে কম হয়, তাহলে সংখ্যাটির উপর কোন কাজ হবে না। অন্যথায়, সংখ্যাটির ডান দিক থেকে ক্রমান্বয়ে তিনটি করে অংক নিয়ে যেই 3 অংকের সংখ্যাগুলো পাওয়া যায় তাদের যোগফল নির্ণয় করে।। উদাহরণ হিসেবে বলা যায়, Magnify(100)=100\text{Magnify}(100)=100, Magnify(232718)=232+718\text{Magnify}(232718) = 232 + 718, Magnify(1234)=001+234\text{Magnify}(1234) = 001 + 234. সিড তার পছন্দের "মিষ্টি" নামের সংখ্যার উপর যতক্ষন সম্ভব Magnify প্রক্রিয়া চালাতে চায়। সিড মিষ্টি এর উপর Magnify যতক্ষণ পারা যায় প্রয়োগ করে, তাহলে সর্বশেষ ফলাফল কি হবে?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    চারটি বৃত্ত চিত্রের ন্যায় পরস্পরকে স্পর্শ করে আছে যেখানে বড় দুটি বৃত্তের ব্যাসার্ধ 99 একক এবং ছোট দুটি বৃত্তের ব্যাসার্ধ 33 একক। ছায়াকৃত ক্ষেত্র এবং বৃত্তগুলোর কেন্দ্রবিন্দুগুলো সংযুক্ত করে প্রাপ্ত ক্ষেত্রের অনুপাতকে 1−πacb:11 - \frac{\pi a\sqrt{c}}{b} : 1 আকারে লেখা যায় যেখানে a,ba, b পরস্পর সহমৌলিক সংখ্যা এবং cc পূর্ণবর্গ নয় এমন সংখ্যা। a+b+ca + b + c এর মান নির্ণয় করো।

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১২টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।