২০২৩
১৩২টি প্রশ্ন
আঞ্চলিক · চট্টগ্রাম
৮টির মধ্যে ০টি পেরেছ- ১
625 এবং 2500 এর কতগুলো সাধারণ উৎপাদক আছে যাদের দ্বারা এই দুটি সংখ্যার গসাগু নিঃশেষে বিভাজ্য?
সংখ্যাতত্ত্ব - ২
সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো:
পাটিগণিত · বীজগণিত - ৩
একজন ছাত্র সকাল 8 টা থেকে 11 টা পর্যন্ত ক্লাস করে এবং সন্ধ্যা 7 টা থেকে রাত 9 টা পর্যন্ত নিজে পড়ালেখা করে। বৃহস্পতিবার ও শুক্রবার সে কোনো পড়ালেখা করে না। সপ্তাহে সে মোট কত ঘন্টা পড়ালেখা করে?
পাটিগণিত - ৪
স্বরূপের কাছে কিছুসংখ্যক কমলা ছিল। স্বরূপ তার বন্ধু প্রমি ও সৌধর সাথে কমলাগুলো সমানভাবে ভাগ করে নিতে গিয়ে দেখল একটি কমলা বেচে যায়। স্বরূপ তখন একটি কমলা বাদে বাকিগুলো তিনজনের মধ্যে ভাগ করল। বাড়ি ফিরে স্বরূপ তার ভাগের অর্ধেক কমলা তার মাকে দিল, আর বাকি অর্ধেক নিজের জন্য রাখল, আর একটি অবশিষ্ট কমলা ফেলে দিল। অবশেষে সে কমলা খেতে যাবে ঠিক এমন সময়েই তার দুই ছোট ভাই দিব্য ও কাব্য এসে কমলার জন্য কান্না করতে লাগল। বাধ্য হয়ে স্বরূপ নিজের জন্য মাত্র দুটি রেখে বাকি কমলাগুলো দিব্য ও কাব্যর মধ্যে ভাগ করে দিল। স্বরূপের কাছে শুরুতে সর্বনিম্ন কয়টা কমলা ছিল?
পাটিগণিত · সংখ্যাতত্ত্ব - ৫
10 টি সংখ্যার গড় 49 । প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ করা হলে পরিবর্তিত গড় কত হবে?
পাটিগণিত - ৬
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ ও প্রস্থ 2 গুণ করা হলে নতুন ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কতগুণ হবে?
জ্যামিতি - ৭
তিনটি রসগোল্লা ও দুইটি খেজুর কতরকমভাবে পায়েল, প্রত্যয় ও ফুয়াদকে দেয়া যাবে যাতে কেউ খালি হাতে না থাকে?
কম্বিনেটরিক্স - ৮
একটি দেশে শুধু এই অঙ্কগুলো দিয়ে সংখ্যা লিখা হয়। 9 কে সেই দেশে কি লিখে প্রকাশ করা হয়?
সংখ্যাতত্ত্ব
১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।