২০২৩
১৩২টি প্রশ্ন
আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া
৮টির মধ্যে ০টি পেরেছ- ১
পায়েল গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশ নেবে। তখন তার বড় ভাই পিয়াল তাকে বললেন, যদি পায়েল গণিত অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্য উত্তীর্ণ হয়, তাহলে তিনি প্রতিদিন তাঁকে চকলেট উপহার দেবেন। তবে তাঁর চকলেট প্রদানের নিয়মটি একটু অদ্ভুত। তিনি পায়েলকে প্রথমদিন 1 টি চকলেট দেবেন। পরবর্তী দিন তিনি 3 টি চকলেট দেবেন, পরবর্তী দিন 5 টি চকলেট দেবেন। এভাবে মোট 5 দিন চকলেট দেবেন। তাহলে পায়েল তার ভাইয়ের কাছ থেকে মোট কতটি চকলেট পেতে পারে?
পাটিগণিত - ২
নিবির সাহেবের একটি খামার রয়েছে। তাঁর খামারে 10 টি গরু, 6 টি মহিষ, 5 টি ছাগল, 6 টি মুরগি, 2 টি মোরগ এবং সাহায্যকারী হিসেবে একটি কুকুর রয়েছে। তাহলে তাঁর খামারে থাকা প্রাণিগুলোর মোট পা-এর সংখ্যা কত?
পাটিগণিত - ৩
যাদের কোনো 3টি বিন্দুই একই সরলরেখায় নয়, এমন 5টি বিন্দু দ্বারা যতোগুলো বদ্ধক্ষেত্র তৈরি করা সম্ভব তাদের মধ্যে সর্বোচ্চ কতটি সূক্ষ্মকোণী ত্রিভুজ পাওয়া যাবে?
জ্যামিতি · কম্বিনেটরিক্স - ৪
ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও ইমন 2 মিনিটের মধ্যে 10ম তলায় পৌঁছাতে পারবে?
পাটিগণিত - ৫
11 দ্বারা নিঃশেষে বিভাজ্য এমন ক্ষুদ্রতম এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার অংকগুলো যোগ করলেও 11 হয়?
সংখ্যাতত্ত্ব - ৬
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে যদি এর বাহুর দৈর্ঘ্য 10 গুণ করা হয়?
জ্যামিতি · পাটিগণিত - ৭
একটি দাবার বোর্ড রয়েছে। সেখানে সর্বোচ্চ কতটি নৌকা থাকতে পারে যেন একটি আরেকটিকে না খেতে পারে?
কম্বিনেটরিক্স - ৮
বিন্দু যথাক্রমে বর্গক্ষেত্র এর এবং বাহুর মধ্যবিন্দু। যদি সাদা অংশের ক্ষেত্রফল বর্গ একক এবং ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বর্গ একক হয়, তাহলে কে আকারে প্রকাশ করা যায় ( ও সহমৌলিক)। এর সংখ্যামান নির্ণয় করো।
জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
১৯টি কেন্দ্রে ১৩টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।