প্রশ্ন ৪
পাটিগণিত BDMO ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া
ইমন কোনো একদিন লিফটে করে উপরে ওঠার সময় দেখতে পায় যে, লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 10 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 5 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরের ফ্লোরে যেতে সময় লাগে 1.5 সেকেন্ড। লিফটে করে ইমন 1 তলা থেকে 10 তলায় গেলে, লিফট সর্বোচ্চ কতবার থামলেও ইমন 2 মিনিটের মধ্যে 10ম তলায় পৌঁছাতে পারবে?