২০২৩

১৪১টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    প্রত্যয় ও সকাল একটি চকলেটের কারখানায় গিয়েছে। সেখানে অনেক রকমের অসংখ্য চকলেট তৈরি হচ্ছে। ঘোরার এক পর্যায়ে তারা একটি খেলার কথা চিন্তা করলো। খেলাটি এরকম, প্রত্যয় প্রথমে সকালকে 1টি ক্যান্ডি দেবে। পরবর্তীতে সকাল প্রত্যয়কে 3 টি ক্যান্ডি দেবে। পরবর্তীতে প্রত্যয় সকালকে 5 টি ক্যান্ডি দেবে, আবার সকাল প্রত্যয়কে 7 টি ক্যান্ডি দেবে এবং এভাবে চলতে থাকবে এবং যখন 2023 টি ক্যান্ডি কেউ দেবে, তখন খেলা শেষ হয়ে যাবে। সকালকে দেয়া ক্যান্ডি বাদে শেষপর্যন্ত প্রত্যয়ের কাছে মোট কতটি ক্যান্ডি থাকবে?

    বীজগণিত
  2. ২

    বিন্দু সাহেবের একটি খামার রয়েছে। তাঁর খামারে 20 টি গরু, 12 টি মহিষ, 18 টি ছাগল, কয়েকটি মোরগ-মুরগি এবং সাহায্যকারী হিসেবে একটি কুকুর রয়েছে। বিন্দু সাহেব জানেন যে তাঁর খামারে থাকা প্রাণিগুলোর মোট পা-এর সংখ্যা 304 টি। এখন তাঁর প্রতিটি মুরগিই দিনে একটি করে ডিম পাড়ে। 7 দিনে বিন্দু সাহেব তাঁর খামার থেকে 112 টি ডিম পেলেন। বিন্দু সাহেবের খামারে মুরগির সংখ্যা ও মোরগের সংখ্যার মাঝে পার্থক্য কত?

    পাটিগণিত
  3. ৩

    nn ধনাত্মক পূর্ণসংখ্যা হলে, nn এর সকল মানের জন্য n7−nn^7 - n সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    444 জন মানুষের একটি লাইন আছে। স্বর্গ সেই লাইনে এমনভাবে দাঁড়াতে চায় যেন তার পেছনে 200 জন মানুষের কম না দাঁড়ায় এবং সামনে 150 জন মানুষের বেশি না দাঁড়ায়। তিনি কতভাবে দাঁড়াতে পারেন?

    কম্বিনেটরিক্স · পাটিগণিত
  5. ৫

    f(x)=1+2x+x3+5x5+8x11f(x) = 1 + 2x + x^3 + 5x^5 + 8x^{11}; ফাংশনটির কতগুলো বাস্তব মূল আছে?

    বীজগণিত
  6. ৬

    ABCDABCD বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 22। DCEDCE একটি সমবাহু ত্রিভুজ। BB ও EE এর সংযোগকারী সরলরেখাকে কে ব্যাস ধরে একটি অর্ধবৃত্ত আঁকা হল। DABFEDDABFED সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল =a+b+π×(c+d)2= a + \sqrt{b} + \frac{\pi \times (c + \sqrt{d})}{2}। a+b+c+d=?a + b + c + d = ?

    জ্যামিতি
  7. ৭

    5,6,7,8,9,10,11,125, 6, 7, 8, 9, 10, 11, 12 মিটার উচ্চতার 8 টি দৈত্য একটি বৃত্ত বানিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো। তারা এমনভাবে দাঁড়াতে চায় যেন একটি লম্বা দৈত্যের উভয়পাশে তুলনামূলকভাবে খাটো 2 জন দৈত্য দাঁড়ায়, এবং একটি খাটো দৈত্যের উভয়পাশে তুলনামূলকভাবে লম্বা 2 জন দৈত্য দাঁড়ায়। তারা মোট কতভাবে দাঁড়াতে পারে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    OO কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 5 এবং অন্তর্লিখিত চতুর্ভুজ ABCDABCD যেখানে AB=BCAB = BC] ∠ADC=120∘\angle ADC = 120^\circ হলে, △AOB\triangle AOB এর ক্ষেত্রফলকে abc\frac{a\sqrt{b}}{c} আকারে লেখা যায়, যেখানে a,b,ca, b, c সহমৌলিক। a+b+ca + b + c এর মান কত?

    জ্যামিতি
১ নম্বর থেকে শুরু করো

১৯টি কেন্দ্রে ১২টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।