প্রশ্ন ১
বীজগণিত BDMO ২০২৩ আঞ্চলিক · ব্রাহ্মণবাড়িয়া
প্রত্যয় ও সকাল একটি চকলেটের কারখানায় গিয়েছে। সেখানে অনেক রকমের অসংখ্য চকলেট তৈরি হচ্ছে। ঘোরার এক পর্যায়ে তারা একটি খেলার কথা চিন্তা করলো। খেলাটি এরকম, প্রত্যয় প্রথমে সকালকে 1টি ক্যান্ডি দেবে। পরবর্তীতে সকাল প্রত্যয়কে 3 টি ক্যান্ডি দেবে। পরবর্তীতে প্রত্যয় সকালকে 5 টি ক্যান্ডি দেবে, আবার সকাল প্রত্যয়কে 7 টি ক্যান্ডি দেবে এবং এভাবে চলতে থাকবে এবং যখন 2023 টি ক্যান্ডি কেউ দেবে, তখন খেলা শেষ হয়ে যাবে। সকালকে দেয়া ক্যান্ডি বাদে শেষপর্যন্ত প্রত্যয়ের কাছে মোট কতটি ক্যান্ডি থাকবে?