প্রশ্ন ৪
কম্বিনেটরিক্স BDMO ২০২৩ জাতীয়
কতগুলো বালতিতে 2023 টি বল রাখা হলো যেন কোনো বালতিতে 99 টির বেশি বল না থাকে। আমরা যতবার ইচ্ছা ততবার বালতি থেকে কতগুলো বল তুলে নিতে পারি অথবা পুরো একটি বালতি সরিয়ে ফেলতে পারি। প্রমাণ করো যে, আমরা সবসময়েই বল অথবা বালতিগুলো এমনভাবে সরিয়ে ফেলতে পারবো যেন বাকি বালতিগুলোতে সর্বদাই সমান সংখ্যক বল থাকে এবং বালতিগুলোতে সব মিলিয়ে অন্তত 100 টি বল বাকি থাকে।