২০২৩

১৩২টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ৮টি প্রশ্ন

প্রশ্নগুলো

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    নিচের রাশিতে বন্ধনী যুক্ত করো যেন রাশিটি সত্যি হয়: 8−3×2−1+1=08 - 3 \times 2 - 1 + 1 = 0 (উদাহরণস্বরূপ, 3+5×2+3=403 + 5 \times 2 + 3 = 40 রাশিটিকে সত্য বানাতে হলে আমরা প্রদত্ত উপায়ে বন্ধনী যুক্ত করি: (3+5)×(2+3)=40(3 + 5) \times (2 + 3) = 40)

    পাটিগণিত
  2. ২

    জ্যোতি তোমাকে একটি টাকা উৎপাদনকারী মেশিন দিলো। যদি তুমি এই মেশিনে কিছু টাকা জমা দাও তাহলে এই মেশিনও তোমাকে কিছু টাকা ফেরত দিবে। তুমি যদি এই মেশিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দাও এবং তার সাথে আরো 7 টাকা দাও তাহলে এই মেশিন ঐ নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ করে ফেরত দিবে। তোমার কাছে যদি 2023 টাকা থাকে তাহলে এই মেশিন থেকে তুমি সর্বোচ্চ কতো টাকা ফেরত পেতে পারো? (উল্লেখ্য মেশিন থেকে প্রাপ্ত কোন টাকা সে মেশিনে পুনর্বার ব্যবহার করতে পারবে না।)

    পাটিগণিত · বীজগণিত
  3. ৩

    সাব্বির তার জন্মদিনের অনুষ্ঠানে সিদ্ধার্থ, জয়দীপ আর সৌধকে দাওয়াত দিয়েছে। যদি তারা আসে তাহলে উপহার হিসেবে সিদ্ধার্থ একটি বই, জয়দীপ একটি ঘড়ি আর সৌধ একটি মগ আনবে। দুঃখজনকভাবে, যতই চেষ্টা করুক সিদ্ধার্থ আর সৌধ একসাথে অনুষ্ঠানে আসতে পারবে না। আবার এটা জানা আছে যে তাদের তিনজনের অন্তত একজন সাব্বিরের জন্মদিনের অনুষ্ঠানে আসবে। কতগুলো ভিন্ন উপায়ে সাব্বির উপহার পেতে পারে? উদাহরণস্বরূপ, একটা উপায় হল যে সে একটা বই আর একটা ঘড়ি পেতে পারে।

    কম্বিনেটরিক্স
  4. ৪

    তাহনিক কাছে একটি অদ্ভুত ছক্কা রয়েছে। ছক্কার ছয়টি তলের প্রতিটিতে একটি করে ধনাত্মক পূর্ণসংখ্যা লেখা রয়েছে যেন, যেকোন দুটি নিকটবর্তী তলের সংখ্যাদ্বয়ের মধ্যে পার্থক্য অন্তত 5 হয়। সংখ্যা 6 টি ভিন্ন ভিন্ন নাও হতে পারে। 6 টি সংখ্যার সম্ভাব্য ক্ষুদ্রতম সমষ্টি কত?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  5. ৫

    প্রত্যয় একটি 50 তলা ভবনের 49 তম তলায় থাকে। ভবনটিতে দুইটি লিফট আছে। পায়েল প্রত্যয়ের সাথে দেখা করতে ভবনের নিচ তলা (লিফটের 0) থেকে লিফটে উঠল। লিফটটি প্রতি দুই তলা যাওয়ার পরে খোলে এবং 20 সেকেন্ডের বিরতি দেয়। একই সাথে প্রত্যয় অফিসের কাজে অপর একটি লিফটে করে নামা শুরু করল। লিফটিতে যান্ত্রিক সমস্যার কারণে প্রতি তলায় 10 সেকেন্ডের জন্য খুলে। পায়েল ও প্রত্যয়ের যদি দেখা হয় তাহলে তা কততম তলায় এবং কখন হবে? লিফট দুইটির একটি তলা থেকে নিকটবর্তী তলায় যেতে সময় লাগে 30 সেকেন্ড।

    পাটিগণিত
  6. ৬

    একটি ক্লাসরুমে কিছু ছেলে এবং কিছু মেয়ে আছে। ক্লাসরুমটির মানুষদের মধ্যে অর্ধেক শিক্ষার্থী একটি করে বিড়াল এবং এক-পঞ্চমাংশ একটি করে কুকুর ক্লাসরুমে নিয়ে এসেছে। একটি বাক্সে 2023 টি বিস্কুট ছিল। বাক্সটি থেকে প্রত্যেক ছেলে 18 টি করে, প্রত্যেক মেয়ে 25 টি করে, প্রত্যেক বিড়াল 4 টি করে এবং প্রত্যেক কুকুর 5 টি করে বিস্কুট নিল। এরপর বাক্সটিতে 777 টা বিস্কুট বাকি থাকল। ক্লাসরুমটিতে কয়জন ছেলে আছে?

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  7. ৭

    একটি পিকনিকে 7 জন বন্ধু মিলে গোল টেবিলে বসে শব্দের খেলা খেলছিল। পরে সেখানে আরও 3 জন বন্ধু এসে পৌঁছালো। সবাই তাদেরকে চেয়ার নিয়ে তাদের মাঝে বসতে বললো। তারা যেকোন স্থানে যেকোন সম্ভাব্য সংখ্যায় বসতে পারে। সেই 3 বন্ধু সর্বমোট কত উপায়ে গোলটেবিলে চেয়ার বসিয়ে সেখানে নিজেরা বসতে পারবে?

    কম্বিনেটরিক্স
  8. ৮

    একটি তলে 5 টি বিন্দু আছে যেন কোনো 3 টি বিন্দুই সমরেখ নয়। এই 5 টি বিন্দুর মধ্যে তিনটি বিন্দু নিয়ে একটি ত্রিভুজ গঠন করলে বাকি দুইটি বিন্দু ত্রিভুজের মধ্যে অবস্থান করে। কিন্তু লেবেল দেখে বুঝার উপায় নেই কোন বিন্দুগুলো ত্রিভুজের শীর্ষ এবং কোনগুলো ভিতরে অবস্থান করে। তবে তুমি যেকোন তিনটি বিন্দু A,BA, B এবং CC নির্বাচন করে ABCABC এর ক্ষেত্রফল জিজ্ঞেস করতে পারো। এটাই এই তিনটি বিন্দু সম্পর্কে তথ্য পাবার একমাত্র উপায়। প্রমাণ করো যে, 7 টি প্রশ্ন করেই নির্ণয় করা সম্ভব যে কোন বিন্দুগুলো শীর্ষ এবং কোনগুলো ত্রিভুজের মধ্যে অবস্থান করে।

    জ্যামিতি · যুক্তি
১ নম্বর থেকে শুরু করো