প্রশ্ন ৮
জ্যামিতি · যুক্তি BDMO ২০২৩ জাতীয়
একটি তলে 5 টি বিন্দু আছে যেন কোনো 3 টি বিন্দুই সমরেখ নয়। এই 5 টি বিন্দুর মধ্যে তিনটি বিন্দু নিয়ে একটি ত্রিভুজ গঠন করলে বাকি দুইটি বিন্দু ত্রিভুজের মধ্যে অবস্থান করে। কিন্তু লেবেল দেখে বুঝার উপায় নেই কোন বিন্দুগুলো ত্রিভুজের শীর্ষ এবং কোনগুলো ভিতরে অবস্থান করে। তবে তুমি যেকোন তিনটি বিন্দু এবং নির্বাচন করে এর ক্ষেত্রফল জিজ্ঞেস করতে পারো। এটাই এই তিনটি বিন্দু সম্পর্কে তথ্য পাবার একমাত্র উপায়। প্রমাণ করো যে, 7 টি প্রশ্ন করেই নির্ণয় করা সম্ভব যে কোন বিন্দুগুলো শীর্ষ এবং কোনগুলো ত্রিভুজের মধ্যে অবস্থান করে।