২০২৩

১৪১টি প্রশ্ন

  1. বাছাই ১৪টি প্রশ্ন
  2. আঞ্চলিক ১৯টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

প্রশ্নগুলো

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    নিচের সমীকরণটির সকল সম্ভাব্য অঋণাত্মক পূর্ণসংখ্যিক সমাধান (x,y)(x, y) নির্ণয় করো: x!+2y=z!x! + 2^y = z! দ্রষ্টব্য: x!=x⋅(x−1)!x! = x \cdot (x - 1)! এবং 0!=10! = 1। উদাহরণস্বরূপ, 5!=5×4×3×2×1=1205! = 5 \times 4 \times 3 \times 2 \times 1 = 120।

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    ধরো, {a1,a2,…,an}\{a_1, a_2, \dots, a_n\} হল nn সংখ্যক বাস্তব সংখ্যার একটি সেট যার সদস্যগুলোর সমষ্টি SS। এটি জানা রয়েছে যে, সেটের প্রতিটি উপাদানই Sn−1\frac{S}{n-1} এর চেয়ে ছোট। প্রমাণ করো যে, সেটটির যেকোন তিনটি উপাদান ai,aja_i, a_j এবং aka_k এর জন্য ai+aj>aka_i + a_j > a_k।

    বীজগণিত
  3. ৩

    যেকোন ধনাত্মক পূর্ণসংখ্যা nn এর জন্য f(n)f(n) হলো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটি দ্বারা nn বিভাজ্য নয়। যেমন: f(1)=2,f(6)=4f(1) = 2, f(6) = 4। প্রমাণ করো যে, যেকোন ধনাত্মক পূর্ণ সংখ্যা, nn এর জন্য, হয় f(f(n))f(f(n)) অথবা f(f(f(n)))f(f(f(n))) অবশ্যই 22 এর সমান হবে।

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    ABCDABCD হলো বৃত্ত ω\omega-তে অন্তর্লিখিত একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যেন AB∥CDAB \parallel CD। ধরো, P,ωP, \omega বৃত্তের উপর একটি বিন্দু। H1H_1 এবং H2H_2 যথাক্রমে PADPAD এবং PBCPBC ত্রিভুজের লম্ববিন্দু হলে, প্রমাণ করো যে, যখন PP এর অবস্থান পরিবর্তনশীল, H1H2H_1H_2 এর দৈর্ঘ্য একটি ধ্রুবক।

    জ্যামিতি
  5. ৫

    f:R→Rf: R \to R এমন একটি যোগজীকরণযোগ্য ফাংশন যেন af(a)+bf(b)=0af(a) + bf(b) = 0 হয়, যখন ab=1ab = 1. নিচের অন্তরীকরণের মান বের কর: ∫0∞f(x)dx\int_0^\infty f(x)dx

    বীজগণিত
  6. ৬

    সংখ্যারেখার উপর nn টি ব্যবধি দেয়া আছে: [l1,r1],[l2,r2],[l3,r3],⋯ ,[ln,rn][l_1, r_1], [l_2, r_2], [l_3, r_3], \cdots, [l_n, r_n]। ব্যবধিগুলোকে আমরা দুইটি সেট এ ভাগ করতে পারি যেন একই সেট এর কোনও দুইটি ব্যবধির মাঝে সাধারণ কোন অংশ না থাকে। প্রমাণ কর যে সর্বোচ্চ n−1n - 1 সংখ্যক জোড়া ব্যবধি আছে যাদের মাঝে সাধারণ অংশ বিদ্যমান।

    কম্বিনেটরিক্স
  7. ৭

    ধরো, △ABC\triangle ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং ω\omega হল এর পরিবৃত্ত. AA থেকে BCBC এর উপর লম্ব আকলে তা BCBC কে DD বিন্দুতে এবং ω\omega কে KK বিন্দুতে ছেদ করে. A,DA, D বিন্দুগামী এবং BCBC কে স্পর্শ করে এমন একটি বৃত্ত EE বিন্দুতে ω\omega কে ছেদ করে। AEAE রেখা BCBC কে TT বিন্দুতে ছেদ করে। TKTK রেখা ω\omega কে SS বিন্দুতে ছেদ করে। মনে করো, SDSD রেখা ω\omega কে XX বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে, XX হল BCBC এর লম্বসমদ্বিখন্ডকের সাপেক্ষে AA এর প্রতিবিম্ব।

    জ্যামিতি
  8. ৮

    কিবরিয়া একটি n×nn \times n আকারের বর্গাকৃতির বোর্ড আছে। প্রতি ধাপে সে বোর্ডের একটি ঘর রং করে। সে একটি ঘর একবারের বেশি রং করতে পারেনা। এছাড়াও, সে রঙ করার সময় পয়েন্ট গোনে। প্রথমে তার 0 পয়েন্ট থাকে। প্রতি ধাপে সে একটি ঘর cc কে রং করে। এরপর সে সবচেয়ে বড় সেট SS নেয়, যাতে cc ঘরটি সেই সেটে থাকে, আর সবচেয়ে বড় পরপর রং করা সেট যাতে প্রতিটি ঘর cc যেই সারিতে আছে সেই সারি অথবা cc যেই কলামে আছে সেই কলামে থাকে। এই সেটটি সবচেয়ে বড় সেট যেটি '++' আকৃতির, যাতে cc ঘরটি এর কেন্দ্রে থাকে। তারপর, সে SS সেটের উপাদান সংখ্যা কে পয়েন্ট হিসেবে পায়। পুরো n×nn \times n বোর্ডটি রং করার পর, সবচেয়ে বেশি কত পয়েন্ট পাওয়া সম্ভব?

    কম্বিনেটরিক্স
  9. ৯

    △ABC\triangle ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। DD, BCBC এর উপর এমন একটি বিন্দু যেন ADAD, ∠BAC\angle BAC কে সমদ্বিখণ্ডিত করে। ll রেখাটি যথাক্রমে KK এবং LL বিন্দুতে ত্রিভুজ ADBADB এবং ADCADC এর পরিবৃত্তের স্পর্শক। ধরো M,NM, N এবং PP যথাক্রমে BD,DCBD, DC এবং KLKL এর মধ্যবিন্দু। প্রমাণ করো যে ll, △MNP\triangle MNP এর পরিবৃত্তের স্পর্শক।

    জ্যামিতি
  10. ১০

    2023 ঘাতের বাস্তব সহগবিশিষ্ট সকল বহুপদী: P(x)=x2023+a1x2022+a2x2021+⋯+a2022x+a2023P(x) = x^{2023} + a_1 x^{2022} + a_2 x^{2021} + \cdots + a_{2022} x + a_{2023} যেখানে P(0)+P(1)=0P(0) + P(1) = 0, এবং বহুপদীটির 2023 টি বাস্তব মূল r1,r2,⋯ ,r2023r_1, r_2, \cdots, r_{2023} [সবগুলো ভিন্ন নাও হতে পারে] থাকে যেন 0≤r1,r2,⋯ ,r2023≤10 \le r_1, r_2, \cdots, r_{2023} \le 1। r1r2⋯r2023r_1 r_2 \cdots r_{2023} এর সর্বোচ্চ মান কত?

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো