২০২২
৩৮টি প্রশ্ন
প্রশ্নগুলো
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
3003 এর মৌলিক উৎপাদক গুলোর যোগফল কত?
সংখ্যাতত্ত্ব - ২
একটি ধনাত্মক পূর্ণসংখ্যা হলে এর শেষ অংকটির কতগুলো ভিন্ন মান থাকা সম্ভব?
সংখ্যাতত্ত্ব - ৩
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 আর 8 এবং উচ্চতা 6 হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
জ্যামিতি - ৪
একটি দুই অংকের সংখ্যায় দশকের অংক এককের অংক থেকে বড় এবং এককের অঙ্ক শূন্য নয়। দুই অংকের গুনফল, তাদের যোগফল দ্বারা ভাগ করা যায়। সংখ্যাটি কত?
সংখ্যাতত্ত্ব - ৫
একটি আয়তক্ষেত্র. বিন্দু, বৃত্তচাপ এর মধ্যবিন্দু। কালো অংশের ক্ষেত্রফলকে আকারে লেখা যায়, যেখানে পূর্ণ সংখ্যা, কত? ()
জ্যামিতি - ৬
ঢাকাগ্রাম শহরে এখন বাসের সংখ্যা 30 টি এবং গড়ে প্রতি বাস দৈনিক 400 জন যাত্রী পরিবহন করে। জনগণের ভোগান্তি কমানোর জন্য সরকার বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী বাসের সংখ্যা একটি বাড়ালে বাসপ্রতি গড়ে দৈনিক 10 জন করে যাত্রী কমে যায়। ঠিক কতটি অতিরিক্ত বাস নামালে দৈনিক সর্বোচ্চ পরিমাণ যাত্রী বহন করা যাবে?
বীজগণিত · পাটিগণিত - ৭
2022 এবং 2388 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের চারটি ভিন্ন অংকগুলো ঊর্ধ্বক্রমে আছে? (যেমন: 2359)
কম্বিনেটরিক্স - ৮
একটি দাবার বোর্ডে সর্বোচ্চ কতগুলো হাতি বসানো যাবে যাতে একটি হাতি আরেকটিতে আক্রমণ না করে? (হাতি সবসময় কোণাকুণি যায়)
কম্বিনেটরিক্স - ৯
বিডিমোল্যান্ড সাম্রাজ্যের রাজা তুন্নার উপর অনেক খুশি হয়ে তুন্না যা চাইবে, তাই দিতে রাজি হলেন। সে রাজার কাছে 1 টাকা চাইল, তবে শর্ত হল যে, প্রতিদিন রাজা হতে তুন্নার প্রাপ্য অর্থ আগের দিনের সাম্ভাব্য প্রাপ্ত অর্থের দ্বিগুণ হবে। তুন্না নিজেকে লোভী হিসেবে উপস্থাপন করতে চায় না, তাই সে প্রতিদিন টাকা না নিয়ে মাঝে কিছুদিন টাকা নিতে যায় নি। 6 দিন পর দেখা গেল, তুন্নার কাছে মোট 31 টাকা আছে। তাহলে তুন্না রাজার কাছে কয়দিন টাকা নিয়েছিল?
সংখ্যাতত্ত্ব · পাটিগণিত - ১০
1 থেকে 444 পর্যন্ত সংখ্যাগুলার প্রত্যেকটিতে যতগুলো অংক আছে, তার সবগুলোর যোগফল কত? একটি অংক একাধিকবার থাকলে প্রত্যেকবারই গণনা করতে হবে।
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব