২০২২

৩৯টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. বিভাগীয় ১২টি প্রশ্ন
  4. জাতীয় ৯টি প্রশ্ন

প্রশ্নগুলো

৯টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    একটি লাইনে 50 জন মানুষ দাঁড়িয়ে আছে, এদের কয়েকজন সত্যবাদী যারা সবসময় সত্য বলে এবং বাকিরা মিথ্যাবাদী যারা সবসময় মিথ্যা বলে। লাইনের পিছন থেকে প্রথম জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, দ্বিতীয় জন বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”, তৃতীয় জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, চতুর্থ জন বলল, “আমার পিছনে সবাই মিথ্যাবাদী” ...। অর্থাৎ পেছন থেকে প্রথম, তৃতীয়, পঞ্চম, ⋯\cdots, 49-তম সবাই বলল “আমার সামনে সবাই মিথ্যাবাদী” এবং পেছন থেকে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, ⋯\cdots, 50-তম সবাই বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”। সর্বোচ্চ কত জন সত্যবাদী, সেক্ষেত্রে সত্যবাদী কারা কারা?

    যুক্তি
  2. ২

    চিত্রে ABCD,BDFE,ACGHABCD, BDFE, ACGH তিনটি বর্গ। ADFEIGHADFEIGH সম্পূর্ণ বহুভুজটির ক্ষেত্রফল 750 বর্গ একক হলে BDBD এর দৈর্ঘ্য কত?

    জ্যামিতি
  3. ৩

    জাহিন 1 থেকে 2000 এর মধ্যে সবগুলো সংখ্যা একটি সারিতে লিখলো। তারপর প্রতিটা সংখ্যার নিচে ওই সংখ্যার ডানে যতগুলো 0 আছে তা লিখলো। যেমন: 1010 এর নিচে 1, 500 এর নিচে 2, 7 এর নিচে 0 ইত্যাদি। এই নতুন সারির সবগুলো সংখ্যার যোগফল কতো?

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  4. ৪

    a,ba, b দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যা যেন এদের মধ্যে কমপক্ষে একটি পূর্ণবর্গ হয়। এদের ল.সা.গু. (লঘিষ্ট সাধারণ গুনিতক) 72 হলে এমন কতগুলি (a,b)(a, b) রয়েছে ((x,y)(x, y) এবং (y,x)(y, x) ভিন্ন) ? একটি পূর্ণবর্গ সংখ্যা হল এমন সংখ্যা যাকে দুইটি একই সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। যেমনঃ 25=5×5,81=9×9,1×1=125 = 5 \times 5, 81 = 9 \times 9, 1 \times 1 = 1।

    সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স
  5. ৫

    △ABC\triangle ABC একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 20 একক। AA কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকা হল যার ব্যাসার্ধ 5 একক। চাপটি ABAB এবং ACAC কে যথাক্রমে B′B' এবং C′C' বিন্দুতে ছেদ করে। একটি 1 একক ব্যাসার্ধের বৃত্তাকার চাকা যদি BB′C′CBB'C'C সম্পূর্ণ পথ অতিক্রম করে তাহলে কতবার চাকাটি ঘুরবে?

    জ্যামিতি
  6. ৬

    একটি প্যালিন্ড্রোম সংখ্যা হল এমন সংখ্যা যাকে উল্টিয়ে লিখলেও একই হয়। যেমনঃ 12321, 39093 ইত্যাদি।

    A. কত গুলো 5 অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যা রয়েছে?

    B. কত গুলো 7 অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যা রয়েছে, যারা 3 দ্বারা বিভাজ্য?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    তাহনিক কে কোন ধনাত্মক পূর্ণসংখ্যা nn দিলে সে এর সাথে সহমৌলিক সকল সংখ্যা লিখে দেয়, অর্থাৎ যাদের সাথে nn এর গ.সা.গু. (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) 1। যেমন, n=10n = 10 দিলে সে 1,3,7,9,11,13,⋯1, 3, 7, 9, 11, 13, \cdots লিখে দিতে থাকে। তাহনিককে কোনো nn দিলে তার লিখে দেওয়া সংখ্যাগুলো যদি একটি সমান্তর অনুক্রম তৈরী করে, তবে nn এর মান কী কী হতে পারে? একটি সমান্তর অনুক্রমে পরপর দুইটি সংখ্যার অন্তর সবসময় একই মান হয়। যেমনঃ 3,7,11,15,19,⋯3, 7, 11, 15, 19, \cdots

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    প্রমাণ কর যে x4−y4=x3+x×y2−26x^4 - y^4 = x^3 + x \times y^2 - 26 হলে x,yx, y উভয়েই ধনাত্মক পূর্ণসংখ্যা হতে পারে না। এখানে যেকোন সংখ্যা zz এর জন্য z4=z×z×z×zz^4 = z \times z \times z \times z বোঝায়, z3=z×z×zz^3 = z \times z \times z বোঝায় এবং z2=z×zz^2 = z \times z বোঝায়।

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  9. ৯

    Prove that if x4−y4=x3+x×y2−26x^4 - y^4 = x^3 + x \times y^2 - 26, then both x,yx, y cannot be positive integers. Here for any number zz, z4=z×z×z×zz^4 = z \times z \times z \times z, z3=z×z×zz^3 = z \times z \times z, and z2=z×zz^2 = z \times z.

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো