প্রশ্ন ১
যুক্তি BDMO ২০২২ জাতীয়
একটি লাইনে 50 জন মানুষ দাঁড়িয়ে আছে, এদের কয়েকজন সত্যবাদী যারা সবসময় সত্য বলে এবং বাকিরা মিথ্যাবাদী যারা সবসময় মিথ্যা বলে। লাইনের পিছন থেকে প্রথম জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, দ্বিতীয় জন বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”, তৃতীয় জন বলল, “আমার সামনে সবাই মিথ্যাবাদী”, চতুর্থ জন বলল, “আমার পিছনে সবাই মিথ্যাবাদী” ...। অর্থাৎ পেছন থেকে প্রথম, তৃতীয়, পঞ্চম, , 49-তম সবাই বলল “আমার সামনে সবাই মিথ্যাবাদী” এবং পেছন থেকে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, , 50-তম সবাই বলল “আমার পিছনে সবাই মিথ্যাবাদী”। সর্বোচ্চ কত জন সত্যবাদী, সেক্ষেত্রে সত্যবাদী কারা কারা?