২০২২

৩৮টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. বিভাগীয় ১২টি প্রশ্ন
  4. জাতীয় ৮টি প্রশ্ন

প্রশ্নগুলো

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    △ABC\triangle ABC একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 20 একক। AA কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকা হল যার ব্যাসার্ধ 5 একক। চাপটি ABAB এবং ACAC কে যথাক্রমে B′B' এবং C′C' বিন্দুতে ছেদ করে। একটি 1 একক ব্যাসার্ধের বৃত্তাকার চাকা যদি BB′C′CBB'C'C সম্পূর্ণ পথ অতিক্রম করে তাহলে কতবার চাকাটি ঘুরবে?

    জ্যামিতি
  2. ২

    একটি প্যালিন্ড্রোম সংখ্যা হল এমন সংখ্যা যাকে উল্টিয়ে লিখলেও একই হয়। যেমনঃ 12321, 39093 ইত্যাদি।

    A. কত গুলো 5 অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যা রয়েছে?

    B. কত গুলো 7 অঙ্কের প্যালিন্ড্রোম সংখ্যা রয়েছে, যারা 3 দ্বারা বিভাজ্য?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    তাহনিক কে কোন ধনাত্মক পূর্ণসংখ্যা nn দিলে সে এর সাথে সহমৌলিক সকল সংখ্যা লিখে দেয়, অর্থাৎ যাদের সাথে nn এর গ.সা.গু. (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) 1। যেমন, n=10n = 10 দিলে সে 1,3,7,9,11,13,⋯1, 3, 7, 9, 11, 13, \cdots লিখে দিতে থাকে। তাহনিককে কোনো nn দিলে তার লিখে দেওয়া সংখ্যাগুলো যদি একটি সমান্তর অনুক্রম তৈরী করে, তবে nn এর মান কী কী হতে পারে? একটি সমান্তর অনুক্রমে পরপর দুইটি সংখ্যার অন্তর সবসময় একই মান হয়। যেমনঃ 3,7,11,15,19,⋯3, 7, 11, 15, 19, \cdots

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    চিত্রে ABCDABCD আয়তে AB=BE,CD=DFAB = BE, CD = DF এবং AF=3AF = 3 একক। ছায়াকৃত ক্ষেত্রদুইটির ক্ষেত্রফল যথাক্রমে xx ও yy, যেখানে y−x=80−25π4y - x = \frac{80 - 25\pi}{4} বর্গ একক। ABCDABCD আয়তের বাহুর দৈর্ঘ্যগুলো পূর্ণসংখ্যা হলে এর ক্ষেত্রফল নির্ণয় কর।

    জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
  5. ৫

    বাস্তব xx এর জন্য সকল সমাধান নির্ণয় করঃ ⌊x⌋3−7⌊x+13⌋=−13\lfloor x \rfloor^3 - 7\left\lfloor x + \frac{1}{3} \right\rfloor = -13। এখানে ⌊x⌋\lfloor x \rfloor হল ফ্লোর ফাংশন, যা দ্বারা xx এর চেয়ে সমান বা ছোট সবচেয়ে বড় পূর্ণসংখ্যা বোঝায়। যেমনঃ ⌊2.1⌋=2,⌊3⌋=3,⌊−1.6⌋=−2\lfloor 2.1 \rfloor = 2, \lfloor 3 \rfloor = 3, \lfloor -1.6 \rfloor = -2।

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  6. ৬

    প্রত্যয় ও পায়েল দুইজনের কাছে দুইটি সংখ্যা যথাক্রমে nn এবং mm আছে যেখানে n>mn > m। প্রতিদিন, প্রত্যয় তার সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে 2 বিয়োগ করে, আর পায়েল তার সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে 2 যোগ করে। অর্থাৎ, প্রথমদিন তাদের সংখ্যা দুইটি হবে যথাক্রমে (2n−2)(2n - 2) এবং (2m+2)(2m + 2)। এমন ক্ষুদ্রতম পূর্নসংখ্যা xx প্রমানসহ নির্ণয় কর যেন n−m≥xn - m \ge x হলে প্রতিদিনই প্রত্যয়ের সংখ্যা পায়েলের সংখ্যা থেকে বড় হবে।

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  7. ৭

    একটি nn আকারের ত্রিভুজ হচ্ছে অনেকগুলো বৃত্তাকার কয়েনের সমষ্টি যাদের একটি সমবাহু ত্রিভুজাকারে রাখা হয়েছে এবং প্রতি বাহু বরাবর nnটি কয়েন রয়েছে। যেমন চিত্রে 5 আকারের ত্রিভুজ দেখানো হয়েছে। শুরুতে সবগুলো কয়েনের হেডস সাইডটি উপরের দিকে রয়েছে। তুমি একবারে পরস্পর স্পর্শ করে এমন তিনটি কয়েনকে উল্টিয়ে রাখতে পারো।

    A. প্রমাণ কর, n=3n = 3 হলে, তুমি এভাবে বেশ কয়েকবার তিনটি করে কয়েন উল্টিয়ে সবগুলো কয়েনের টেইলস সাইড উপরে আনতে পারবে।

    B. প্রমাণ কর, nn সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে, তুমি এভাবে বেশ কয়েকবার তিনটি করে কয়েন উল্টিয়ে সবগুলো কয়েনের টেইলস সাইড উপরে আনতে পারবে।

    কম্বিনেটরিক্স · যুক্তি
  8. ৮

    প্রমাণসহ সকল জোড় ধনাত্মক পূর্ণসংখ্যা বের কর যাদেরকে দুইটি যৌগিক বেজোড় সংখ্যার যোগফল হিসেবে লেখা যায় না।

    সংখ্যাতত্ত্ব
১ নম্বর থেকে শুরু করো