প্রশ্ন ৩
সংখ্যাতত্ত্ব BDMO ২০২২ বিভাগীয়
ফুয়াদের কাছে কিছু আপেল আছে, যা 100 এর থেকে বেশি নয়, 10 এর থেকে কম নয়। যদি সে একটি আপেল সরিয়ে নেয় তাহলে অবশিষ্ট আপেল দুইজনের মাঝে সমান ভাগে ভাগ করা যাবে এবং যদি সে আরেকটি আপেল যোগ করে তাহলে আপেলগুলো তিনজনের মাঝে সমান ভাগে ভাগ করা যাবে। ফুয়াদের কাছে থাকা আপেলের সম্ভাব্য পরিমাণ কতগুলি ভিন্ন রকমের হতে পারে?