২০২২

৩৮টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. বিভাগীয় ১২টি প্রশ্ন
  4. জাতীয় ৮টি প্রশ্ন

প্রশ্নগুলো

১২টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    4n24n^2 হল 4 অংকের বৃহত্তম বর্গ সংখ্যা। nn স্বাভাবিক সংখ্যা হলে, nn এর মান কত?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    1000 এর ছোট কতটি স্বাভাবিক সংখ্যা আছে, যাতে এদের প্রথম এবং শেষ অঙ্কের যোগফল 11 হয়?

    কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব
  3. ৩

    abcdeabcde হলো 5 অংকের একটি বৃহত্তম সংখ্যা। a×b×c×d×e=144a \times b \times c \times d \times e = 144। a+b+c+d+e=?a + b + c + d + e = ?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    শচীন টেন্ডুলকার 7 বলে 2টি কাভার ড্রাইভ মারে এবং প্রতি 4টি কাভার ড্রাইভে 3টি চার হয়। শচীন টেন্ডুলকার কাভার ড্রাইভ ছাড়া রান করতে পারে না। কোনো ম্যাচে জেতার জন্য 57 রান দরকার হলে খেলা শেষ হওয়ার ন্যূনতম কত বল আগে শচীনকে ব্যাটিং এ নামতে হবে?

    পাটিগণিত · যুক্তি
  5. ৫

    একটি ফুটবল কর্নার পতাকার আকৃতি ছবিতে দেখানো সমকোণী ত্রিভুজের ন্যায়, যেখানে আনুভূমিক এবং উল্লম্ব বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 72 এবং 24। পতাকাটি 6 টি সমান প্রস্থের উলম্ব স্ট্রিপে ভাগ করা। পাশাপাশি যেকোনো দুইটি স্ট্রিপের ক্ষেত্রফলের পার্থক্য কত?

    জ্যামিতি
  6. ৬

    মনে করি কোনো একটি মেশিনে যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যা XX ইনপুট দিলে তার নিকটবর্তী মৌলিক সংখ্যা দিয়ে গুণ করে গুণফল ও XX এর গুণনীয়কসমূহ আউটপুট হিসেবে দেখায়। এখন যদি কোনো একটি গুণফল আউটপুট হিসেবে 783 দেখায় তাহলে XX এর সকল গুণনীয়ক এর যোগফল নির্ণয় কর।

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    চিত্রে, △AFE,△DEH,△BFG\triangle AFE, \triangle DEH, \triangle BFG এবং △HCG\triangle HCG এর ক্ষেত্রফল সমান। EG=12,AE=DE=BG=CG=4,AD∥BCEG = 12, AE = DE = BG = CG = 4, AD \parallel BC এবং AG∥EC.AG \parallel EC. AGHEAGHE এর ক্ষেত্রফল কত?

    জ্যামিতি
  8. ৮

    কৌশিক মনে মনে 2টি ধনাত্মক পূর্ণসংখ্যা চিন্তা করল, যার একটির ঘনসংখ্যা এবং অপরটির বর্গসংখ্যার যোগফল একটি তিন অংকের সংখ্যা যা 5 দ্বারা বিভাজ্য। সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত?

    সংখ্যাতত্ত্ব
  9. ৯

    যদি প্রতিটি বর্ণের মান ভিন্ন-ভিন্ন অশূন্য অঙ্ক হয়, তাহলে X+Y+ZX + Y + Z এর মান কত হবে?

    XXYY+ ZZXYZ\begin{array}{r} XX \\ YY \\ +\ ZZ \\ \hline XYZ \end{array}

    সংখ্যাতত্ত্ব · পাটিগণিত
  10. ১০

    এমন কতগুলি ত্রিভুজ রয়েছে যাদের পরিসীমা 23, যেখানে প্রতি বাহুর দৈর্ঘ্যই পূর্ণসংখ্যা?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  11. ১১

    ABCDNHABCDNH এবং HMDEFGHMDEFG দুইটি সুষম ষড়ভুজ এবং প্রত্যেকটির ক্ষেত্রফল 24324\sqrt{3}। রম্বস MDNHMDNH এর ক্ষেত্রফলকে aba\sqrt{b} আকারে লেখা যায়, যেখানে aa এবং bb পরস্পর সহমৌলিক। a+ba + b এর সর্বনিম্ন মান বের করো।

    জ্যামিতি · সংখ্যাতত্ত্ব
  12. ১২

    কোনো বাস্তব মান xx এর জন্য 3x4−20x3−72x2−168x+50003x^4 - 20x^3 - 72x^2 - 168x + 5000 এর সর্বনিম্ন মান কত হতে পারে?

    বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো