২০২১
৩০টি প্রশ্ন
বাছাই · ঢাকা
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
দুটো তিন অংকের সংখ্যা যোগ করলে একটা চার অংকের সংখ্যা হয়। -এর হাজারের ঘরের অঙ্কের সম্ভাব্য সব মানের যোগফল কত?
সংখ্যাতত্ত্ব - ২
একটা গাড়িতে পাঁচটা চাকা রয়েছে যেগুলোর মধ্যে ঠিক চারটা কোনো এক সময়ে সচল থাকে। গাড়ির মালিক চিন্তা করে দেখলেন প্রতিটা চাকাই তিনি সমানভাবে ব্যবহার করবেন। যদি গাড়িটা 20000 কিলোমিটার ভ্রমণ করে থাকে, তাহলে প্রতিটা চাকা কত কিলোমিটারের জন্য সচল ছিল?
পাটিগণিত - ৩
একদিন বাকের ভাই, বদি আর মঞ্জু কুত্তাওয়ালীর বাগানে কিছু আম তুলতে গেল। কিন্তু যেহেতু ঐদিন অনেক অন্ধকার ছিল, তারা হাঁড়িভাঙ্গা আর আম্রপালী আম গাছের মধ্যে পার্থক্য বুঝতে পারল না। তাই তারা সব ধরনের আম একই ঝুড়িতে রেখে দিল। কিন্তু কোনো এক উপায়ে তারা জানতে পারল যে তাদের ঝুড়িতে 17-টা আম্রপালী আর 21-টা হাঁড়িভাঙ্গা আম আছ। বদি আবার এই দুই ধরনের আমের স্বাদের মধ্যে পার্থক্য করতে পারে না। সে তাই চোখ বন্ধ করে ঝুড়িতে থেকে আম খাওয়া শুরু করল। সবচেয়ে কম কতগুলো আম খেলে সে নিশ্চিতভাবে বলতে পারবে যে সে কমপক্ষে তিনটা হাঁড়িভাঙ্গা আম খেয়েছে?
কম্বিনেটরিক্স - ৪
ছোট আর বড় বৃত্তটার কেন্দ্র যথাক্রমে আর । -এর দৈর্ঘ্য যদি 239 হয়, তাহলে চিত্রের মতো ঘটনা ঘটে। -এর দৈর্ঘ্য যদি 67 হয়, তাহলে চিত্রের মতো ঘটনা ঘটে। বড় বৃত্তের ব্যাসার্ধ কত?
জ্যামিতি - ৫
প্রতি বছর একটা শহরের গণিত অলিম্পিয়াডে প্রতিযোগী সংখ্যা 140 করে বাড়ে। কিন্তু প্রতি পঞ্চম বছরে প্রতিযোগী সংখ্যা 140 না বেড়ে 160 করে বাড়ে। এই অলিম্পিয়াডে 2020 সালে প্রতিযোগী সংখ্যা ছিল 1800। আর 2019 সালে প্রতিযোগী সংখ্যা ছিল 1640। 2050 সালে, অলিম্পিয়াডটা তার স্বর্ণজয়ন্তী (50 বছর পূর্তি) পালন করবে। এই স্বর্ণজয়ন্তীতে অলিম্পিয়াডের প্রতিযোগী সংখ্যা কত হবে?
পাটিগণিত - ৬
যেসব দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটো জায়গা পরিবর্তন করলে মান পরিবর্তন হয় না, তাদের গড় কত?
পাটিগণিত · সংখ্যাতত্ত্ব - ৭
এমন কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যারা 144, 196 আর 210 সংখ্যাগুলোর কমপক্ষে দুটোকে নিঃশেষে ভাগ করে?
সংখ্যাতত্ত্ব · কম্বিনেটরিক্স - ৮
একটা প্যালিন্ড্রোম হলো এমন একটা পূর্ণসংখ্যা যেটাকে বাম থেকে পড়লেও যা হয়, ডান থেকে পড়লেও তাই হয়। যেমন 12321 আর 0 হলো প্যালিন্ড্রোমের উদাহরণ। 1000 থেকে 9999 পর্যন্ত কতগুলো প্যালিন্ড্রোম আছে?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব - ৯
মুরসালিন -এর মান বের করতে গিয়ে ভুলে -এর মান বের করে দেখল 12 আসে। বৃষ্টিও একই কাজ করতে গিয়ে ভুলে -এর মান বের করে দেখল 9 আসে। যদি -এর আসল মান 7 হয়, তাহলে -এর মান কত?
বীজগণিত - ১০
কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যেন 2036-কে দিয়ে ভাগ করলে ভাগশেষ 12 হয়?
সংখ্যাতত্ত্ব