প্রশ্ন ৩
কম্বিনেটরিক্স BDMO ২০২১ বাছাই · ঢাকা
একদিন বাকের ভাই, বদি আর মঞ্জু কুত্তাওয়ালীর বাগানে কিছু আম তুলতে গেল। কিন্তু যেহেতু ঐদিন অনেক অন্ধকার ছিল, তারা হাঁড়িভাঙ্গা আর আম্রপালী আম গাছের মধ্যে পার্থক্য বুঝতে পারল না। তাই তারা সব ধরনের আম একই ঝুড়িতে রেখে দিল। কিন্তু কোনো এক উপায়ে তারা জানতে পারল যে তাদের ঝুড়িতে 17-টা আম্রপালী আর 21-টা হাঁড়িভাঙ্গা আম আছ। বদি আবার এই দুই ধরনের আমের স্বাদের মধ্যে পার্থক্য করতে পারে না। সে তাই চোখ বন্ধ করে ঝুড়িতে থেকে আম খাওয়া শুরু করল। সবচেয়ে কম কতগুলো আম খেলে সে নিশ্চিতভাবে বলতে পারবে যে সে কমপক্ষে তিনটা হাঁড়িভাঙ্গা আম খেয়েছে?