২০২১ বাছাই · ঢাকা · হায়ার সেকেন্ডারি ৩/১০ EN

প্রশ্ন ৩

পাটিগণিত BDMO ২০২১ বাছাই · ঢাকা

সাহসী অভিযাত্রী মারুফ তার কালো বন্দুক নিয়ে গণিতরাক্ষসের সাথে লড়াই করছে। মারুফের কালো বন্দুক থেকে ছুঁড়ে মারা প্রতি তিনটা গুলির দুটো সঠিক দিকে যায়। অন্য দিকে, গণিতরাক্ষস তার দিকে ছুটে আসা প্রতি সাতটা গুলির পাঁচটাকে জাদুর বলে থামিয়ে দিতে পারে। গণিতরাক্ষসকে মারতে হলে তার গায়ে মোট আশিটা গুলি সফলভাবে লাগাতে হবে। তাহলে মারুফকে কমপক্ষে কতগুলো গুলি করতে হবে?

সমাধান করতে পেরেছ?

এই প্রশ্নপত্রের উত্তর এখনো যোগ হয়নি, তাই নিজেই চিহ্ন দাও।

অগ্রগতি সংরক্ষণ করতে লগ ইন করো।
ভুল জানাতে লগ ইন করো