প্রশ্ন ১০
সংখ্যাতত্ত্ব BDMO ২০২১ বাছাই · ঢাকা
তোমার কাছে একটা জাদুর মেশিন আছে যেটাতে তুমি একটা জোড় সংখ্যা ইনপুট দিলে সে তার অর্ধেক তোমাকে ফেরত দেয়। আর বিজোড় সংখ্যা ইনপুট দিলে তার সাথে তিন যোগ করে ফেরত দেয়। মেশিনটা এভাবে চলতেই থাকে: এইবারের আউটপুটকে আগামীবারের ইনপুট হিসেবে ব্যবহার করে। মেশিনটা তখনই থামে যখন সে এমন একটা সংখ্যা ইনপুট পায় যেটা সে আগেই দেখেছে। এই মেশিনটাকে সবচেয়ে বেশিক্ষণ চালিয়ে রাখার জন্য 100-এর চেয়ে বড় না এমন কোন ধনাত্মক পূর্ণসংখ্যাটা শুরুতে ইনপুট হিসেবে দিতে হবে?