২০২১

৩০টি প্রশ্ন

  1. বাছাই ১০টি প্রশ্ন
  2. আঞ্চলিক ৮টি প্রশ্ন
  3. জাতীয় ১২টি প্রশ্ন

প্রশ্নগুলো

৮টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    দুটো ভিন্ন ভিন্ন ধনাত্মক জোড় সংখ্যা aa ও bb-এর যোগফল 10 যেখানে a>ba > b। aa-এর সর্বোচ্চ মান কত হতে পারে?

    সংখ্যাতত্ত্ব
  2. ২

    ববের স্মৃতিশক্তি পরীক্ষা করার জন্যে অ্যালিস তাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কোনো একটা ক্রমে বলে, কিন্তু বলার সময় সে একটা সংখ্যা বাদ দিয়ে বলে। ববের কাজ হল অ্যালিসকে তার বাদ দেওয়া সংখ্যাটা বলা। ববের স্মৃতিশক্তি খুব একটা ভালো না, কিন্তু সে বেশ বুদ্ধিমান। তাই সে অ্যালিসের বলা সংখ্যাগুলো যোগ করতে থাকে। যদি সবশেষে বব যোগফল হিসেবে 50 পায়, তাহলে অ্যালিসের বাদ দেওয়া সংখ্যাটা কত ছিল?

    পাটিগণিত
  3. ৩

    চিত্রে, AA-কে কেন্দ্র করে আঁকা বৃত্ত দুটোর ব্যাসার্ধ যথাক্রমে AB=1AB = 1 এবং AC=2AC = 2। S1S_1 আর S2S_2 হলো যথাক্রমে ACAC ও ABAB ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। যদি S1−S2=aπS_1 - S_2 = a\pi হয়, তবে aa-এর মান বের করো।

    জ্যামিতি
  4. ৪

    মনে করো, তোমার কাছে কিছু বর্ণের একটা ক্রম দেয়া আছে: EBDCAEBDCA । কোনো এক ধাপে তুমি এই ক্রমটাকে নিচে বলা দুটো উপায়ের যেকোনো একটা উপায়ে পরিবর্তন করতে পারো:

    1. তুমি দুটো পাশাপাশি বর্ণের জায়গা পরিবর্তন করতে পারো, অথবা
    2. তুমি পুরো ক্রমটাকে বিপরীতক্রমে সাজিয়ে লিখতে পারো।

    যেমন, একধাপে ওপরের ক্রমটাকে তুমি হয় BEDCABEDCA অথবা ACDBEACDBE বানিয়ে ফেলতে পারো। EBDCAEBDCA-কে ABCDEABCDE বানাতে তোমার সর্বনিম্ন কতগুলো ধাপ লাগবে?

    কম্বিনেটরিক্স · যুক্তি
  5. ৫

    একটা দাবা টুর্নামেন্টে 2008 সালে 15 জন এবং 2012 সালে 22 জন অংশগ্রহণ করে। যদি টুর্নামেন্টটাতে প্রতিবছর অংশগ্রহণকারীদের সংখ্যা একই হারে বাড়তে থাকে, তবে কত সালে টুর্নামেন্টটাতে 1989 জন অংশগ্রহণ করবে?

    পাটিগণিত
  6. ৬

    ABCDABCD একটা বর্গ যেখানে AB=6AB = 6। মুরসালিন বর্গের ভেতরে একটা বিন্দু XX এমনভাবে নিল যাতে বিন্দুটা BCBC থেকে 2 একক এবং CDCD থেকে 3 একক দূরে হয়। AXAX-এর দৈর্ঘ্য বের করো।

    জ্যামিতি
  7. ৭

    কোনো একটা সংখ্যাকে সুন্দর সংখ্যা বলা হয় যদি তার ঠিক 4-টা উৎপাদক থাকে এবং সংখ্যাটা 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। 99-এর চেয়ে ছোট কতগুলো সুন্দর সংখ্যা আছে?

    সংখ্যাতত্ত্ব
  8. ৮

    মুরসালিন 1,2,3,4,5,61, 2, 3, 4, 5, 6 এই ছয়টা সংখ্যা থেকে এমনভাবে তিনটা বা তার বেশি সংখ্যা নিতে চায় যাতে তার নেওয়া সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে তিনটা ক্রমিক সংখ্যা থাকে। যেমন, সে 1,2,31, 2, 3 এই তিনটা সংখ্যা নিতে পারে; আবার 1,2,3,51, 2, 3, 5-ও নিতে পারে। সে মোট কতভাবে এই কাজটা করতে পারবে?

    কম্বিনেটরিক্স
১ নম্বর থেকে শুরু করো