২০২১
৩০টি প্রশ্ন
প্রশ্নগুলো
১২টির মধ্যে ০টি পেরেছ- ১
এককালে, একটা দূরের গ্রামে 42 জন মানুষ বাস করত। তাদের প্রত্যেকেই হয় সব সময় সত্যি বলত অথবা সব সময় মিথ্যা বলত। একদিন এক আগন্তুক তাদের প্রত্যেককে জিজ্ঞেস করল, "তোমাদের মধ্যে কতজন মিথ্যাবাদী?" তারা কেউই সরাসরি উত্তর দিল না। কিন্তু তাদের মধ্যে 26 জন বলল যে মিথ্যাবাদীর সংখ্যা বিজোড় আর বাকি 16 জন বলল মিথ্যাবাদীর সংখ্যা জোড়। তাদের মধ্যে কতজন মিথ্যাবাদী?
যুক্তি - ২
জয়দীপের উঠানে তিনটা কল আছে: , আর । সে যদি তিনটা কলই একসাথে খুলে দেয়, তাহলে তার পুলটা 100 মিনিটে পরিপূর্ণ হয়ে যায়। সে যদি খালি আর কল একসাথে খুলে দেয়, তাহলে তার পুলটা 150 মিনিটে পরিপূর্ণ হয়ে যায়। সে যদি খালি আর কলটা একসাথে খুলে দেয়, তাহলে তার পুলটা 200 মিনিটে পরিপূর্ণ হয়ে যায়। সে যদি খালি আর কলটা একসাথে খুলে দেয়, তাহলে তার পুলটা পরিপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে?
পাটিগণিত - ৩
সংখ্যাগুলোর মধ্যে কতগুলো সংখ্যার এককের ঘরের অঙ্ক 1?
সংখ্যাতত্ত্ব - ৪
মিতা একটা সারিতে 2024-টা ধনাত্মক পূর্ণসংখ্যা এমনভাবে লিখেছে যাতে পরপর যেকোনো চারটা সংখ্যার গুণফল 2100 হয়। সারির প্রথম সংখ্যাটা 7, 1011-তম সংখ্যাটা 5, 2014-তম সংখ্যাটা 20। সারির সবার শেষের সংখ্যাটা কত?
বীজগণিত · সংখ্যাতত্ত্ব - ৫
কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা -এর জন্য দিয়ে আমরা তার অঙ্কগুলোর যোগফলকে বোঝাই। কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা -এর জন্য , , , সিকোয়েন্সেরটার কথা চিন্তা করো। একসময় এই সিকোয়েন্সের পদগুলো আর পরিবর্তিত হবে না। সেই অবস্থায় সিকোয়েন্সের পদগুলো যে সংখ্যাটার সমান হবে, সেটার নাম দাও । কতগুলো ধনাত্মক পূর্ণসংখ্যা আছে যেন হয়?
সংখ্যাতত্ত্ব - ৬
মনে করো, তুমি একটা খেলা খেলছ। তোমার কাছে ছবিতে দেখানো যন্ত্রের মতো একটা যন্ত্র আছে। ছবিতে কালো বিন্দুগুলো হলো পেরেক যেগুলো দেয়ালের সাথে গাঁথা। তুমি এই যন্ত্রের ঠিক ওপর থেকে একটা বল ছেড়ে দাও। বলটা নিচে পড়তে থাকে। কিন্তু প্রতি পেরেকে গিয়ে সেটা হয় ডানে অথবা বামে যায়। খেয়াল করো, যন্ত্রের বাম থেকে দ্বিতীয় কক্ষেত পৌঁছানোর জন্য বলটার 4টা সম্ভাব্য পথ আছে। যদি যন্ত্রটাতে 4-এর বদলে 8 সারি পেরেক থাকত, তাহলে যন্ত্রের বাম থেকে দ্বিতীয় কক্ষে পৌঁছানোর জন্য বলটার কতগুলো সম্ভাব্য পথ থাকত? (এই ক্ষেত্রে যন্ত্রটার নিচে 9টা কক্ষের একটা সারি থাকত।)
কম্বিনেটরিক্স - ৭
কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা এর জন্য যদি আর -এর গসাগু 1-এর চেয়ে বড় হয়, তাহলে তাদের গসাগু কত?
সংখ্যাতত্ত্ব - ৮
একটা ভোজে সতেরোজন মানুষ একটা গোলটেবিলে বসে আছে। তাদের মধ্যে কেউ কেউ সব সময় মিথ্যা বলে। আর বাকিরা সব সময় সত্যি বলে। তাদের সবাইকে প্রশ্ন করার পর তাদের প্রত্যেকেই বলল যে গোলটেবিলে তাদের পাশে বসা দুইজনই মিথ্যাবাদী। এদের মধ্যে সর্বোচ্চ কতজন মিথ্যাবাদী হতে পারে?
যুক্তি · কম্বিনেটরিক্স - ৯
কোনো একটা আকৃতির পরিসীমা হলো তার বাউন্ডারির দৈর্ঘ্য। যেমন কোনো একটা ত্রিভুজের পরিসীমা হলো তার তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। নিচের ছবিতে আর দুটোই সমবাহু ত্রিভুজ এবং আর বাহুদুটো সমান্তরাল। আর -এর পরিসীমা যথাক্রমে 12 আর 15। ছায়াকৃত অংশের পরিসীমা কত?
জ্যামিতি - ১০
মনে করো, একটা ধনাত্মক বাস্তব সংখ্যা। দিয়ে আমরা -এর পূর্ণসাংখ্যিক অংশ বোঝাই আর দিয়ে আমরা -এর ভগ্নাংশিক অংশটা বোঝাই। যেমন যদি হয়, তাহলে এবং । এমন সব ধনাত্মক সংখ্যা -এর যোগফল কত যদি হয়?
বীজগণিত · সংখ্যাতত্ত্ব - ১১
সমুদ্রের কাছে একটা টেবিলের ওপর -টা গ্লাসের বাক্স আছে যেখানে । বাক্সগুলোর প্রত্যেকটাতেই ঠিক 2021-টা করে বল আছে। সৌধ আর রাফি একটা খেলা খেলছে যেখানে সৌধ প্রথম চাল দেয়। কোনো চালে একজন যেকোনো একটা বলসহ বাক্স বাছাই করে এবং তারপর বাক্সটা থেকে এক বা তার চেয়ে বেশি সংখ্যক বল বের করে সমুদ্রে ফেলে দেয়। কেউ চাইলে একটা বাক্স বাছাই করে তার সবগুলো বলই ফেলে দিতে পারে। এই খেলায় যে সবার শেষের বলটা ফেলতে পারে, সে জেতে। -এর সম্ভাব্য যেসব মানের জন্য সৌধর এই খেলায় একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল । -এর সম্ভাব্য যেসব মানের জন্য রাফির এই খেলায় একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল । -এর মান কত?
যুক্তি · কম্বিনেটরিক্স - ১২
একটা ধনাত্মক পূর্ণসংখ্যা। সংখ্যাগুলো একটা সারিতে এই ক্রমে সাজানো আছে। জয়দীপ আর মুরসালিন একটা খেলা খেলছে যেখানে তারা পালাক্রমে সারির যেকোনো দুটো পরপর সংখ্যা বাছাই করে, মুছে দেয় এবং তাদের যোগফল বা গুণফলটা লিখে দেয়। ফলে প্রতি চালে সংখ্যাগুলোর সংখ্যা ঠিক এক করে কমে যায়। খেলায় প্রথম চালটা জয়দীপ দেয়। খেলাটা শেষ হয় যখন খালি একটা সংখ্যা বাকি থাকে এবং জয়দীপ জেতে যদি আর কেবল যদি সেই সংখ্যাটা বিজোড় হয়। -এর সম্ভাব্য যেসব মানের জন্য জয়দীপের একটা জেতার স্ট্র্যাটেজি আছে, তাদের যোগফল কত?
যুক্তি · কম্বিনেটরিক্স