প্রশ্ন ৬
কম্বিনেটরিক্স BDMO ২০২১ জাতীয়
এই প্রশ্নের একটি চিত্র আছে, যা এখনো আঁকা হয়নি। চিত্র ছাড়া বুঝতে অসুবিধা হতে পারে।
মনে করো, তুমি একটা খেলা খেলছ। তোমার কাছে ছবিতে দেখানো যন্ত্রের মতো একটা যন্ত্র আছে। ছবিতে কালো বিন্দুগুলো হলো পেরেক যেগুলো দেয়ালের সাথে গাঁথা। তুমি এই যন্ত্রের ঠিক ওপর থেকে একটা বল ছেড়ে দাও। বলটা নিচে পড়তে থাকে। কিন্তু প্রতি পেরেকে গিয়ে সেটা হয় ডানে অথবা বামে যায়। খেয়াল করো, যন্ত্রের বাম থেকে দ্বিতীয় কক্ষেত পৌঁছানোর জন্য বলটার 4টা সম্ভাব্য পথ আছে। যদি যন্ত্রটাতে 4-এর বদলে 8 সারি পেরেক থাকত, তাহলে যন্ত্রের বাম থেকে দ্বিতীয় কক্ষে পৌঁছানোর জন্য বলটার কতগুলো সম্ভাব্য পথ থাকত? (এই ক্ষেত্রে যন্ত্রটার নিচে 9টা কক্ষের একটা সারি থাকত।)