২০১৯
১৫৩টি প্রশ্ন
বাছাই · নমুনা ১
৭টির মধ্যে ০টি পেরেছ- ১
ইমার 17 টি চকলেটের মধ্যে কিছু চকলেট জেরিনকে দিলো যাতে জেরিনের চকলেট বেশি থাকে, জেরিন তার চকলেট থেকে কিছু চকলেট ঐশ্বর্য কে দিলো যাতে তার চকলেট সংখ্যা জেরিন থেকে বেশি হয়। তিনজনের বর্তমানে সর্বমোট চকলেট সংখ্যা কত?
পাটিগণিত · যুক্তি - ২
2019 কে দুইটি ভিন্ন সংখ্যার গুণফল হিসেবে কতভাবে লেখা যায়?
সংখ্যাতত্ত্ব - ৩
পরপর দুইটি জোড় সংখ্যার লসাগু 60. তাদের গুণফল কত?
সংখ্যাতত্ত্ব - ৪
ইমার কাছে 3 টি বক্স আছে, প্রিয়তির কাছে 5 টি বক্স আছে, আর ফারিয়ার কাছে 6 টি বক্স আছে। প্রতিটি বক্সে সমান সংখ্যক চকলেট রাখতে হয়। রিফার কাছে দুই এর বেশি চকলেট আছে এবং চকলেট গুলো কারও না কারও বক্সে রাখতে হবে। যতগুলো চকলেট আছে সেগুলো সে উপরের যাকেই দেওয়া হোক না কেনো, 2 টি করে চকলেট অবশিষ্ট থাকে। রিফার কাছে সর্বনিম্ন কতটি চকলেট আছে?
সংখ্যাতত্ত্ব - ৫
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রী। চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রী। একটি দশভুজের দশ কোণের সমষ্টি কত ডিগ্রি?
জ্যামিতি - ৬
এমন সবচেয়ে ছোট সংখ্যাটি বের কর যাকে 5 ও 6 দিয়ে ভাগ করলে উভয়ক্ষেত্রে 1 অবশেষ থাকে।
সংখ্যাতত্ত্ব - ৭
2019 থেকে ছোট চার অংকের কতগুলো সংখ্যা আছে যাদের অংকগুলোর যোগফল 5?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব