২০১৯
১৬৩টি প্রশ্ন
বাছাই · নমুনা ১
৭টির মধ্যে ০টি পেরেছ- ১
ইমার 17 টি চকলেটের মধ্যে কিছু চকলেট জেরিনকে দিলো যাতে জেরিনের চকলেট বেশি থাকে, জেরিন তার চকলেট থেকে কিছু চকলেট ঐশ্বর্য কে দিলো যাতে তার চকলেট সংখ্যা জেরিন থেকে বেশি হয়। তিনজনের বর্তমানে সর্বমোট চকলেট সংখ্যা কত?
পাটিগণিত · যুক্তি - ২
ইমার কাছে 3 টি বক্স আছে, প্রিয়তির কাছে 5 টি বক্স আছে, আর ফারিয়ার কাছে 7 টি বক্স আছে প্রতিটি বক্সে সমান সংখ্যক চকলেট রাখতে হয়।রিফার কাছে দুই এর বেশি চকলেট আছে এবং চকলেট গুলো কারও না কারও বক্সে রাখতে হবে।যতগুলো চকলেট আছে সেগুলো সে উপরের যাকেই দেওয়া হোক না কেনো, 2 টি করে চকলেট অবশিষ্ট থাকে।রিফার কাছে সর্বনিম্ন কতটি চকলেট আছে?
সংখ্যাতত্ত্ব - ৩
দুইটি মৌলিক সংখ্যার যোগফল 831। এই দুইটি মৌলিক সংখ্যার বিয়োগফল কত?
সংখ্যাতত্ত্ব - ৪
আমাদের কাছে দুইটা শেপ আছে যা দেখতে ইংরেজী সংখ্যা 8 এর মত।যদি আমরা ইচ্ছা মত ঘুরাতে এবং একটার উপর আরেকটা রাখতে পারি তাহলে সর্বোচ্চ কতগুলা ছেদ সম্ভব?
জ্যামিতি · কম্বিনেটরিক্স - ৫
যে বহুভুজের বাহুর সংখ্যা 2019, সে বহুভুজের অভ্যন্তরীণ সকল কোণের সমষ্টি ডিগ্রিতে কত ?
জ্যামিতি - ৬
কোন এক অদ্ভুত দেশের ভাষায় বর্ণমালায় অক্ষর মাত্র 6 টি।এবং ঐ দেশের কেউ 5 এর বেশি বর্ণ ব্যবহার করে শব্দ ব্যবহার করে না।তাহলে ঐ ভাষায় সর্বোচ্চ কয়টি শব্দ গঠন করা যাবে?
কম্বিনেটরিক্স - ৭
ফ্ল্যাশ, ওয়ান্ডারওম্যান এবং একুয়াম্যানের মাঝে একই রকম দেখতে 7 টি মিল্ক ক্যান এমনভাবে ভাগ করে দিতে হবে যেন প্রত্যেকে কমপক্ষে 1 টি মিল্কক্যান পায়।সর্বমোট কত উপায়ে কাজটি করা যায় ?
কম্বিনেটরিক্স