২০১৯

১৫৩টি প্রশ্ন

  1. বাছাই ১২টি কেন্দ্র
  2. আঞ্চলিক ১২টি কেন্দ্র
  3. জাতীয় ১০টি প্রশ্ন

আঞ্চলিক · ময়মনসিংহ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    অন্তুর বাবা অন্তুকে বলল যে, আগামী কয়েক বছর পর x2x^2 সালে, তার বয়স হবে xx বছর। তাহলে, অন্তুর বাবার জন্ম কত সালে?

    টীকাঃ এখানে আগামী কয়েক বছর পর“ বলতে সাধারণ ভাষায় নিকট ভবিষ্যৎ বুঝতে হবে।”

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  2. ২

    নীচে একটা সিড়িতে চারটি ধাপের ছবি দেয়া আছে । প্রতি সারি সাদা দিয়ে শুরু সাদা দিয়ে শেষ ।37 নম্বর সারিতে কতগুলো কালো বর্গক্ষেত্র আছে।

    কম্বিনেটরিক্স · বীজগণিত
  3. ৩

    জামিলের কাছে কিছু বল আছে, যার প্রতিটিতে একটি করে মৌলিক সংখ্যা লেখা আছে।সংখ্যাগুলোর যোগফলও একটি মৌলিক সংখ্যা।আরো মজার ব্যাপার হল যতটি বল আছে, তার পরিমাণও একটি মৌলিক সংখ্যা।জামিলের কাছে উক্ত শর্তে সর্বনিম্ন কতগুলো বল থাকা সম্ভব?

    সংখ্যাতত্ত্ব
  4. ৪

    নাজিয়া আপুর শখ চকলেট খেয়ে চকলেটের প্যাকেট জমা করা। আপু পরপর ছয়দিনে মোট 78 টি চকলেটের প্যাকেট জমা করলেন। আপু আগের দিন যে পরিমাণ চকলেট খেয়েছেন, তার পরের দিন তার চেয়ে চারটি করে চকলেট বেশ খেতেন। ষষ্ঠ দিনে আপু মোট কতটিন চকলেট খেয়েছিলেন?

    পাটিগণিত · বীজগণিত
  5. ৫

    চিত্রের সিড়ির মত ক্ষেত্রটি কতগুলো বক্স দিয়ে তৈরী। বাইরের অংশে লাল আর সবুজ দিয়ে রঙ করে দেওয়া হল। পুরো সিড়িটি রঙ করার পরে এমন কতগুলো বক্স থাকবে, যার কোনো তলেই লাল বা সবুজ, কোনো রঙ ই পড়ে নি?

    জ্যামিতি · কম্বিনেটরিক্স
  6. ৬

    5 টি সরলরেখা দ্বারা একটি সমতলকে সর্বোচ্চ কতগুলো অংশে ভাগ করা যায়?

    জ্যামিতি · কম্বিনেটরিক্স
  7. ৭

    প্রথম 2019 টি ধনাত্নক জোড় সংখ্যার যোগফল ও প্রথম 2018 টি ধনাত্নক 3 দ্বারা বিভাজ্য সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য কত? (1,2,3,4,5… )(1, 2, 3, 4, 5 \dots)

    বীজগণিত · সংখ্যাতত্ত্ব
  8. ৮

    একটি দেশে তিন ধরণের মানুষ থাকেন (xx মানুষ, yy মানুষ ও zz মানুষ)। তারা যাতায়াত করেন টমটম নামক একটি যানবাহনে। টমটমে মোট 5 জন বসতে পারে। তবে টমটমে কোনো দুইজন একই ধরণের মানুষ পাশাপাশি বসতে পারেন না। টমটমে বসার জন্য মোট কতগুলো ভিন্ন ভিন্ন বিন্যাস সম্ভব?

    কম্বিনেটরিক্স
  9. ৯

    A,B,CA, B, C তিনটি মৌলিক সংখা যেন AB+1=CAB + 1 = C হয়। BB ও CC এর যোগফল সর্বনিম্ন কত হতে পার?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্যর সমষ্টি 16 । এর ক্ষেত্রফল সর্বোচ্চ কত হতে পারে ?

    জ্যামিতি · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১২টি কেন্দ্রে ৫টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।