২০১৯

১৬৩টি প্রশ্ন

  1. বাছাই ১২টি কেন্দ্র
  2. আঞ্চলিক ১২টি কেন্দ্র
  3. জাতীয় ১১টি প্রশ্ন

আঞ্চলিক · ময়মনসিংহ

১০টির মধ্যে ০টি পেরেছ
  1. ১

    অন্তুর বাবা অন্তুকে বলল যে, আগামী কয়েক বছর পর x2x^2 সালে, তার বয়স হবে xx বছর। তাহলে, অন্তুর বাবার জন্ম কত সালে?

    টীকাঃ এখানে আগামী কয়েক বছর পর“ বলতে সাধারণ ভাষায় নিকট ভবিষ্যৎ বুঝতে হবে।”

    সংখ্যাতত্ত্ব · বীজগণিত
  2. ২

    চিত্রের সিড়ির মত ক্ষেত্রটি কতগুলো বক্স দিয়ে তৈরী। বাইরের অংশে লাল আর সবুজ দিয়ে রঙ করে দেওয়া হল। পুরো সিড়িটি রঙ করার পরে এমন কতগুলো বক্স থাকবে, যার কোনো তলেই লাল বা সবুজ, কোনো রঙ ই পড়ে নি?

    জ্যামিতি · কম্বিনেটরিক্স
  3. ৩

    প্রথম 2019 টি ধনাত্নক জোড় সংখ্যার যোগফল ও প্রথম 2018 টি ধনাত্নক 3 দ্বারা বিভাজ্য সংখ্যার যোগফলের মধ্যে পার্থক্য কত? (1,2,3,4,5.....)(1, 2, 3, 4, 5.....)

    বীজগণিত · পাটিগণিত
  4. ৪

    203\frac{20}{\sqrt{3}} একক দৈর্ঘ্যের একটি সমবাহু ত্রিভুজের মধ্যে সমান পরিধি বিশিষ্ট 6 টি বৃত্ত আছে। কালো অংশের ক্ষেত্রফল (100−6π)(100-6\pi)। বৃত্তগুলোর কেন্দ্র সংযোগ করে AB=a,BC=b,CD=cAB = a, BC = b, CD = c এবং DE=dDE = d পাওয়া যায়। তাহলে ,a+b+c+da+b+c+d এর মান কত?

    জ্যামিতি
  5. ৫

    6 টি সরলরেখা দ্বারা একটি সমতলকে সর্বোচ্চ কতগুলো অংশে ভাগ করা যায়?

    কম্বিনেটরিক্স · জ্যামিতি
  6. ৬

    তিন অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার বাম দিক থেকে প্রথম দুটি অঙ্কের সমষ্টি 4 । সংখ্যাটির প্রত্যেক অঙ্ককে মাত্র একবার করে ব্যবহার করে গঠিত সংখ্যাগুলোর সমষ্টি 1998 । সংখ্যাটির উৎপাদক সংখ্যা 8 হলে সংখ্যাটি কত?

    সংখ্যাতত্ত্ব
  7. ৭

    অদ্ভুত একটি দেশে, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গবেষণা করে দেখা গেছে, তাদের মোট জনসংখ্যার অর্ধেকই আক্রান্ত। এই আক্রান্তদের অর্ধেকই জানে না যে, তাদের ডায়াবেটিস আছে। আবার যারা জানে তাদের মধ্যে অর্ধেক সংখ্যক ব্যাক্তি রোগটির চিকিৎসা নেয় না। যারা চিকিৎসা নেয় তাদের অর্ধেকই যথাযথ চিকিৎসা হয় না। দেশটির জনসংখ্যা সর্বনিম্ন কতো থেকে কম হলে যথাযথ চিকিৎসা পায়, এমন লোক খুজে পাওয়া যাবে না?

    পাটিগণিত
  8. ৮

    ABCDABCD আয়তক্ষেত্র এবং DCEDCE সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান। AD=6,AB=5AD=6, AB=5 হলে DEDE এর মান কত?

    জ্যামিতি
  9. ৯

    জামিলের কাছে কিছু বল আছে, যার প্রতিটিতে একটি করে মৌলিক সংখ্যা লেখা আছে।সংখ্যাগুলোর যোগফলও একটি মৌলিক সংখ্যা।আরো মজার ব্যাপার হল যতটি বল আছে, তার পরিমাণও একটি মৌলিক সংখ্যা।জামিলের কাছে উক্ত শর্তে সর্বনিম্ন কতগুলো বল থাকা সম্ভব?

    সংখ্যাতত্ত্ব
  10. ১০

    একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্যর সমষ্টি 16 । এর ক্ষেত্রফল সর্বোচ্চ কত হতে পারে ?

    জ্যামিতি · বীজগণিত
১ নম্বর থেকে শুরু করো

১২টি কেন্দ্রে ৬টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।