২০১৯
১৬৩টি প্রশ্ন
আঞ্চলিক · ঢাকা
১০টির মধ্যে ০টি পেরেছ- ১
কে দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। এর সর্বোচ্চ মান কত?
সংখ্যাতত্ত্ব - ২
মঙ্গল গ্রহে এক প্রজাতির 2 টি জীবাণু রেখে আসা হল, প্রতি 20 দিনে যাদের সংখ্যা দ্বিগুণ হয়। সেখানে 8 মাস পর পর প্রাকৃতিক দুর্যোগ আসে, যাতে জীবাণুর সংখ্যা অর্ধেক হয়ে যায়। 6 বছর পর জীবাণুর সংখ্যা কত হবে? ধরে নেও এক মাসে 30 দিন। 12 মাসে এক বছর।
পাটিগণিত - ৩
পাশের চিত্রে কতগুলো ডমিনো দেওয়া আছে। একটি ডমিনো সেটে সাধারণত 0 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো থাকতে পারে। প্রতিটি ডমিনোতে দুইটি সংখ্যা থাকে। 0 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, এমন একটি সেটে মোট 28 টি ডমিনো থাকা সম্ভব। এরকম একটি সেটে মোট কতগুলো ডমিনো থাকতে পারে, যেখানে 0 থেকে 100 পর্যন্ত সংখ্যা থাকা সম্ভব?
কম্বিনেটরিক্স - ৪
দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 2022. সংখ্যা দুইটির ল.সা.গু তাদের গ.সা.গু এর 2018 গুণ। সংখ্যাদুটির ল.সা.গু কত?
সংখ্যাতত্ত্ব - ৫
কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত ?
সংখ্যাতত্ত্ব - ৬
ধরে নাও একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 6 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এখন শীর্ষ থেকে এর উপর যে লম্ব অঙ্কন করা হল। লম্বটি ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধের গুণ হলে, -কে যদি আকারে লেখা যায় তবে এর মান কত?
জ্যামিতি - ৭
একজন ছাত্রকে ইংরেজি বর্ণমালা গুলো লিখতে বলায় সে aAabBbCcDdDeEe..............zZzaAabBb..... এভাবে লিখা শুরু করলো, অর্থাৎ প্রথমে Small letter তারপরে Capital letter, আবার Small letter লিখতে লিখতে z দিয়ে শেষ হবার পরে আবার a থেকে শুরু করে। এমন করে লিখতে থাকলে 2019 তম বর্ণটি কি হবে এবং সেটি Capital letter নাকি Small letter হবে?
পাটিগণিত · সংখ্যাতত্ত্ব - ৮
জনাব কায়কোবাদ তাঁর ছাত্র তুষারকে 1 থেকে 2019 পর্যন্ত লিখতে বলায় সে পাশাপাশি ধারাবাহিকভাবে 123456...........20182019 এভাবে লিখলো। এখন তিনি তুষারকে প্রশ্ন করলেন , তোমার লেখা সংখ্যাটিতে “0” অংকটি কয়বার আছে , তুষার কতো উত্তর দিয়েছিল ?
কম্বিনেটরিক্স · সংখ্যাতত্ত্ব - ৯
2019 সংখ্যাটির যেকোনো অঙ্ক যেকোনো সংখ্যকবার ব্যবহার করে 2019 এর চেয়ে ছোট কতটি স্বাভাবিক সংখ্যা গঠন করা যাবে?
কম্বিনেটরিক্স - ১০
বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 16 বর্গ একক। বর্গক্ষেত্রের বাহুগুলোর মধ্যবিন্দু যদি হয়, তাহলে রঙ করা অংশের ক্ষেত্রফল কত?
জ্যামিতি
১২টি কেন্দ্রে ৬টি আলাদা প্রশ্নপত্র ছিল। একই প্রশ্নপত্রের কেন্দ্রগুলো একসাথে দেখানো হয়েছে।