প্রশ্ন ৫
কম্বিনেটরিক্স · যুক্তি BDMO ২০১৯ আঞ্চলিক · বাগেরহাট
4 টি দলের একটি টুর্নামেন্টে প্রতিটি দল নিজেদের মধ্যে দুবার করে মুখোমুখি হয়। একদিনে সর্বোচ্চ 2 টি খেলা এবং সর্বনিম্ন 0 টি খেলা অনুষ্ঠিত হতে পারে। তবে পরপর দুদিন 0 টি খেলা রয়েছে, এমন ঘটনা ঘটবে না। আবার একটি দল পরপর দুদিন খেলবে না কিন্তু ১ দিনে ২ টা ম্যাচ খেলতে পারবে। টুর্নামেন্টটি শেষ করতে ন্যূনতম কতদিন লাগবে?